Ajker Patrika

শিশুদের জন্য ঈদ আয়োজন

বিনোদন ডেস্ক
শিশুদের জন্য ঈদ আয়োজন
দুরন্ত টিভির ‘হৈ হৈ হল্লা’ ধারাবাহিক নাটকের দৃশ্য

বৈশাখী টেলিভিশন

ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে পাপেট ড্রামা ‘রংধনু ফুল’।

দুরন্ত টিভি

ঈদের ধারাবাহিক নাটক: ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘হৈ হৈ হল্লা’।

প্রতিদিনের অনুষ্ঠান: প্রতিদিন সকাল ১০টা ও বিকেল ৫টায় রয়েছে রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’।

বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে গাইবে ব্যান্ড এসেইস, খোলাছাদ আনলিমিটেড, গঙ্গাফড়িং, বিসর্গ এবং তমাল ও পৃথিয়া।

বেলা ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।

বাংলায় ডাবিংকৃত সিনেমা: ঈদের পাঁচ দিন বেলা ৩টা ও রাত ১০টায় প্রচারিত হবে বাংলায় ডাবিংকৃত সিনেমা। প্রথম দিন দেখা যাবে ‘স্টুয়ার্ট লিটল’ ও ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস’। দ্বিতীয় দিন রয়েছে ‘স্টুয়ার্ট লিটল ২’ ও ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস ২’। তৃতীয় দিনে প্রচারিত হবে ‘হোটেল ট্রান্সিলভেনিয়া’ ও ‘মায়া দ্য বি: দ্য গোল্ডেন অর্ব’। ‘ভিক দ্য ভাইকিং: দ্য ম্যাজিক সোর্ড’ ও ‘দ্য হান্ট ফর হ্যানিবলস ট্রেজার’ দেখা যাবে চতুর্থ দিন এবং পঞ্চম দিন প্রচারিত হবে ‘মিয়া অ্যান্ড মি: দ্য হিরো অব সেন্টোপিয়া’ ও ‘অ্যাট আই লেভেল’।

মাছরাঙা টেলিভিশন

ঈদের সাত দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত রয়েছে কার্টুন সিরিজ। দেখা যাবে ‘মোটু পাতলু’, ‘শিবা’, ‘কিমন’, ‘চিকু আর বান্টি’ এবং ‘সিসিমপুর’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত