
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে ভারতের তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। স্থানীয় সময় রোববার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স তথ্যচিত্রটির পরিচালক কার্তিকি গনসালভেস। তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন গুনীত মঙ্গা।
এনডিটিভি বলেছে, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল ‘হলআউট’, ‘দ্য মার্থা মিচেল ইফেক্ট’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ও ‘হাউ ডু ইউ মেজার অ্যা ইয়ার’। এই চারটি তথ্যচিত্র পেছনে ফেলে শেষ পর্যন্ত অস্কার জিতে নেয় ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
এনডিটিভি আরও জানিয়েছে, তথ্যচিত্র বিভাগে প্রথমবারের মতো ভারতকে অস্কার এনে দিল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। এর আগে ১৯৬৯ সালে ‘দ্য হাউস দ্যাট আনন্দ বিল্ট’ এবং ১৯৭৯ সালে ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’ সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল।
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ একটি অনাথ হাতির বাচ্চার গল্প। তার নাম রঘু। আদিবাসী দম্পতি বোমান ও বেলি এই অনাথ রঘুকে পালত। রঘুর সঙ্গে তাদের ভালোবাসার বন্ধনকে ঘিরেই আবর্তিত হয়েছে তথ্যচিত্রটির কাহিনি। পাশাপাশি নানা প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্যও উঠে এসেছে এই তথ্যচিত্রে। তথ্যচিত্রটি গত বছরের ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়েছিল।
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর পাশাপাশি ভারত থেকে এবার আরও মনোনয়ন পেয়েছিল বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। এটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল, তবে শেষ পর্যন্ত ভাগ্যে কোনো পুরস্কার জোটেনি। এ ছাড়া ভারত থেকে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানও মনোনয়ন পেয়েছে।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৫ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৬ ঘণ্টা আগে