
একের পর এক হতাশ করে যাচ্ছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর এবার বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে তারা। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট হাসির পাত্র হয়ে গেছে বলে মনে করছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতায় ছিল বাংলাদেশ এবং পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচটি তাই রূপ নেয় অলিখিত ফাইনালে। যেখানে রোমাঞ্চকর লড়াই শেষে সফরকারী দলকে ১১ রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশের কাছে সিরিজ হেরে সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন শাহিন শাহ আফ্রিদিরা। শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমিরের পর পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন আকমল।
এক ইউটিউব চ্যানেলে আকমল বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের অবস্থা এখন হাসির পাত্র হয়ে গেছে। নেদারল্যান্ডসও এখন ভাবছে পাকিস্তানের সঙ্গে ৩ ম্যাচের সিরিজ খেলে টেস্ট স্ট্যাটাস মজবুত করবে। সিলেকশনে কোনো মেধা নেই, শুধু এক্সপেরিমেন্ট চলছে। এভাবেই চলতে থাকলে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার।’
আকমলের মতে, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ায় কাল হয়েছে পাকিস্তানের জন্য, ‘পাকিস্তান ম্যানেজমেন্ট আসলে কী ভেবেছে জানেন? দ্বিতীয় ম্যাচে যখন বাংলাদেশকে ১১৪ রানে আউট করে কামব্যাক করল, তারা ক্রিকেটকে খুব হালকাভাবে নিয়েছে। তারা ভেবেছে যে কাউকে নামিয়ে দিলেই জিতে যাবে।’
শুধু অন্য দেশে নয়, নিজেদের মাঠে সিরিজ খেললেও নাজেহাল অবস্থা হবে পাকিস্তান—এমনটাই মনে করেন আকমল। তিনি বলেন, ‘আপনাকে বুঝতে হবে এটা ঢাকা। এটা ঢাকা, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম নয় যে যা ইচ্ছা করবেন আর জিতে যাবেন। এই বাংলাদেশ দল যদি লাহোরেও আসে, তারা পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারাবে।’

জাতীয় দলের কোচ নির্বাচন নিয়েও কথা বলেছেন প্রতিমন্ত্রী। হাভিয়ের কাবরেরার মেয়াদ শেষ হওয়ায় বাফুফে এখন নতুন কোচের সন্ধানে। আমিনুল হক বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমাদের সীমাবদ্ধতার মধ্যেও আমরা একজন উঁচু মানের কোচ নিয়োগ দেব, যাতে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের মতো ফুটবলাররা তাদের সেরাটা
৩১ মিনিট আগে
মিরপুরে শুক্রবার প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে আগেই বেকায়দায় পড়ে বাংলাদেশ। সিরিজ জিততে হলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশকে জিততে হবে শেষ দুই ম্যাচই। আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকেরা পেয়েছে ৬ উইকেটের আয়েশি জয়।
৪৩ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমটা ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। ব্যাট কিংবা বল—দুই বিভাগেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন এই অলরাউন্ডার। এমনকি তাঁর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সও বাজে সময় পার করছে; অবস্থান করছে টেবিলের তলানীতে। সব মিলিয়ে তোপের মুখে পড়েছেন হার্দিক। এবার তাঁর ফর্ম নিয়ে
১ ঘণ্টা আগে
আগুন বোলিংয়ে একটা সময় ব্যাটারদের মনে আতঙ্ক তৈরি করেছিলেন শাপুর জাদরান। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! এখন তিনি লড়ছেন জীবনের ২২ গজে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন যে তাঁর দিন কাটছে আইসিইউতে।
১ ঘণ্টা আগে