এ যেন ইতিহাস। রাজমৌলির ‘আরআরআর’-এর জয়রথ কেউ থামাতে পারেনি। গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়।
গত বছর মুক্তির পর ব্যবসায়িক সফলতা থেকে সম্মাননা, সবকিছুই পেয়েছে এস এস রাজামৌলির সিনেমাটি। আর ‘আরআরআর’-এর আলোড়নের অন্যতম কারণ তাদের ‘নাটু নাটু’ গান। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।
অস্কারের মঞ্চেও গানটি পরিবেশন করেছেন সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। এর সঙ্গে পারফরর্ম করেছেন আমেরিকান অভিনেত্রী-নৃত্যশিল্পী লরেন গটলিব।
রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন ও আলিয়া ভাট অভিনীত ছবিটি দর্শকের মন ছুঁয়ে গেছে। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলিও।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের এবারের আসরের সমালোচকদের চোখে সেরা বিদেশি সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা ও সেরা স্টান্টস বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল ‘আরআরআর’।

সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছিল এই সিনেমার গান ‘নাটু নাটু’। ‘নাটু নাটু’ গানের জন্য সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল সিনেমাটি।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১২ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে