
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনের বিরুদ্ধে। সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় আবুল হাশেম সুজনসহ দুজনকে আটক করেছে।
নিহত ওই পাম্পকর্মীর নাম রিপন সাহা (৩২)। তিনি সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে। এ ঘটনায় আটক দুজন হলেন গাড়ির মালিক যুবদল নেতা আবুল হাশেম সুজন ও তাঁর গাড়িচালক কামাল হোসেন।
গতকাল বিকেলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি কালো রঙের গাড়িতে তেল নেওয়ার পর টাকা না দিয়েই গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করা হয়। এ সময় রিপন গাড়ির সঙ্গে দৌঁড়ে গেলে তাঁকে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি খোন্দকার জিয়াউর রহমান আরও বলেন, ঘটনার পর শুক্রবার দুপুরে পুলিশ অভিযুক্ত আবুল হাশেম সুজন ও তার গাড়িচালককে আটক করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাঁকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে...
৩ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি তরাশ মডেলের পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ...
১৫ মিনিট আগে
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
প্রায় ১৭ বছর আগে পাশের শেরপুর সদর উপজেলার সাত নম্বর চর এলাকার বাসিন্দা আহমত মোল্লাহর মেয়ে মঞ্জুরার সঙ্গে সুজন মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে মঞ্জুরার মৃত্যু হয়।
২০ মিনিট আগে