
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।
সম্প্রতি তামিম ইকবালকে ভারতীয় দালাল মন্তব্য করে আলোচনায় আসেন নাজমুল। তাঁর করা গত বুধবারের মন্তব্য ছিল আরও বেশি বিতর্কিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বিসিবি ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়ে ভাববে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি।’
আরেক প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘আমরা যে ওদের (ক্রিকেটারদের) পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক পুরস্কার পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’
এমন মন্তব্য করে রীতিমতো তোপের মুখে পড়েন নাজমুল। তাঁকে বরখাস্ত করা না হলে মাঠে না ফেরার ঘোষণা দেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। কিন্তু বিসিবির নিয়মে কোনো পরিচালক মৃত্যু নাহলে, মানসিকভাবে অসুস্থ না হলে কিংবা টানা তিনটি বোর্ড মিটিংয়ে হাজির না হলেই কেবল একজন পরিচালককে বরখাস্ত করা যায়। তাই কোয়াবের দাবি পুরোপুরি না রাখা সম্ভব হলেও নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি। এরপরও মাঠে ফেরেনি ক্রিকেটাররা। তাই গতকাল বিপিএলের দুটি ম্যাচ হয়নি। তবে আলোচনা করে শেষ পর্যন্ত আজ ক্রিকেটারদের মাঠে ফেরাতে রাজি করিয়েছে বোর্ড।
আলোচিত বিষয়টি নিয়ে আজ সংবাদমাধ্যমকে মিঠু বলেন, ‘ক্রিকেট মাঠে গড়ানোটা আমাদের সবার কাছে বেশি জরুরি। আপনার ব্যক্তিগত অভিমত আপনি দিতে পারেন। অবশ্যই (এমন বক্তব্য দিয়ে হারিয়ে যাওয়া বিব্রবতকর)। এটা একেকজনের ব্যক্তিগত বিষয়। আমি হলে হয়তো মন্তব্যই করতাম না। ভালো কিংবা খারাপ-একজন একটা বক্তব্য দিয়েছে। এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য। যেহেতু এটা বলেছেন, বিষয়টা তাঁকে মোকাবেলা করতে হবে এবং পরিষ্কার করতে হবে। কারণ এই মন্তব্যের কারণে আমাদের একটি দিন খেলা বন্ধ ছিল, কতকিছু হয়ে গেল। আজ যদি মাঠে খেলা না গড়াতো তাহলে বিপিএল শেষ করার সময় ছিল না। দর্শকদের কষ্ট হয়েছে। আমরা সবাই একটা সমস্যায় পড়ে গেছিলাম। আমি খেলোয়াড়, আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই কারণ আমরা গতকাল রাতে এটা সমাধান করতে পেরেছি।’
ওই ঘটনার পর থেকেই আড়ালে আছেন নাজমুল। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। মিঠু বলেন, ‘উনার (এম নাজমুল ইসলাম) ফোন বাজছে। হয়তো ফোন ধরছেন না। আমি যোগাযোগ করেছি, কথা বলেছি। বলেছি এরকম পরিস্থিতি এখন যেটা হয়েছে, এমনিই হাই হ্যালো করেছি। এই বিষয়ে (আলোচিত বিষয়) কথা বলিনি। গতকাল তো বলেই দিয়েছি আমরা কী করছি। এখন দেখা যাক। উনি কাল ১১টা পর্যন্ত উত্তর দিতে পারবেন। আমরা উত্তরের অপেক্ষা করছি।’

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। এই দুই সেমিফাইনালে বিজয়ী কে—সেটা আগেভাগে ভাগেই বলে দিয়েছেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার কিংবদন্তির ফাইনাল বললেন, ‘ফাইনালের জন্য আমি দক্ষিণ আফ্রিকা আর ভারতকে বেছে নেব।’
২১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
১০ ঘণ্টা আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
১১ ঘণ্টা আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
১১ ঘণ্টা আগে