অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোবের এবারের আসরে মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছে ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। প্রথম কোনো ভারতীয় গান হিসেবে গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতল ‘নাটু নাটু’। আর ইতিহাসে জায়গা করে নিল রাজামৌলি পরিচালিত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ‘আরআরআর’। কিন্তু ভারতের বাইরের অনেকেরই ধারণা এটি বলিউডের চলচ্চিত্র। এ বিষয়ে ‘আরআরআর’-এর প্রদর্শনীর সময় পরিচালক রাজামৌলি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন ‘আরআরআর বলিউডের সিনেমা নয়। এটা তেলুগু চলচ্চিত্র, দক্ষিণ ভারতে তৈরি চলচ্চিত্র।’ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত বছর মুক্তি পায় পরিচালক এস এস রাজামৌলির চলচ্চিত্র ‘আরআরআর’। শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই প্রশংসায় ভেসেছে সিনেমাটি। এ বছরের প্রথমেই সিনেমাটির সাফল্যে আরেকটি পালক যোগ হয়। ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সম্প্রতি সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে ‘আরআরআর’ চলচ্চিত্রের ‘নাটু নাটু’ গানটি। পুরস্কার পাওয়ার পর অনেক পশ্চিমাই ভেবেছেন এটি বলিউডের চলচ্চিত্র। তাঁরা ভারতীয় সিনেমা বলতেই বোঝেন বলিউডের সিনেমাকে। এবার সে ধারণা বদলানোর সময় হয়েছে, তেমন ইঙ্গিতই যেন দিলেন নির্মাতা রাজামৌলি।
রাজামৌলি দর্শকদের বুঝিয়ে দিতে চাইলেন, বলিউড আর দক্ষিণ এক নয়—দুটি আলাদা ইন্ডাস্ট্রি। তিনি বলেন, ‘আরআরআর বলিউডের চলচ্চিত্র নয়। এটা তেলুগু চলচ্চিত্র, দক্ষিণ ভারতে তৈরি চলচ্চিত্র। যেখানে বেড়ে উঠেছি, আমি সেখানকার মানুষ। ‘নাটু নাটু’ গানটা আমি ব্যবহার করেছিলাম সেখানেই গল্প থামিয়ে দেওয়ার জন্য নয় বরং গল্পটি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গানটি আপনাদের মনে দোলা দেবে, নাচাবেও। কেবল গল্পের খাতিরেই এ ধরনের উপকরণ ব্যবহার করি।’
পরিচালক রাজামৌলি আরও বলেন, ‘যদি চলচ্চিত্রটি শেষ হওয়ার পরও বুঝতে না পারেন আপনাদের তিন ঘণ্টা কেটে গেছে, তবে আমি সফল।’
গত বছর মুক্তি পাওয়া আলোচিত ও ব্যবসাসফল দক্ষিণি চলচ্চিত্র ‘আরআরআর’ বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি দর্শকের মন ছুঁয়ে গেছে। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলিও।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৯ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে