
‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবার তিনি নিয়ে আসছেন পারিবারিক গল্পে লেখা ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই ধারাবাহিকের নতুন পর্ব।
পরিচালনার পাশাপাশি ধারাবাহিকটির চিত্রনাট্য রচনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
নির্মাতা মোস্তফা কামাল রাজ জানান, এটা আমাদের গল্প ধারাবাহিকটিতে পারিবারিক বন্ধন আর সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সব সময় গভীরভাবে দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি “পরিবারই শুরু, পরিবারই শেষ”। গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। দর্শক যেন নিজের জীবনের টুকরা টুকরা অংশ এখানে খুঁজে পান, সেটাই আমাদের মূল চেষ্টা।’
এই ধারাবাহিকের জন্য তিনটি গান তৈরি হয়েছে। মাহমুদ মানজুরের লেখা টাইটেল গানটি সুর করেছেন আরফিন রুমি, কণ্ঠ দিয়েছেন দোলা রহমান ও আরফিন রুমি। তারিক তুহিনের লেখা ‘সে মানালে’ শিরোনামের গানটি নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। সিয়াম সরকারের লেখা ‘জানি না’ শিরোনামের একটি গান সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা।

সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন মৃণাল সেনের চরিত্রে। সিনেমার শুটিংয়ের আগেই বাবাকে হারান চঞ্চল। সেই শোক বুকে নিয়ে মৃণাল সেন হয়ে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। দুই বছর আগে এই সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় চঞ্চলের।
৬ ঘণ্টা আগে
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী ও নির্দেশক মহসিনা আক্তার। ২১ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তাঁর স্বামী চট্টগ্রামের ছেলে ইরফান উদ্দিন একজন সিনেমাটোগ্রাফার। কয়েকটি মঞ্চনাটকে অভিনয়ও করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে
পর্দার রহস্যময় সম্পদ অনুসন্ধানী বেনজামিন গেটস আবারও ফিরছে নতুন অভিযানে। প্রায় দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘ন্যাশনাল ট্রেজার’ সিনেমার তৃতীয় পর্বের ঘোষণা দিয়েছেন পরিচালক জন টার্টেলটব।
৬ ঘণ্টা আগে
আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। প্রতিবছর দিনটি হাসি আর আনন্দে কাটলেও এবার হয়ে উঠেছে মন খারাপের দিন। ছোট ভাই সাংবাদিক এনাম সরকারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেবী নাজনীন।
২১ ঘণ্টা আগে