
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
বেলা দেড়টার দিকে ফেসবুকে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই...। তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা উদ্যাপন করব ভাবলাম। সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।’
গত বছরের ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। শ্বাসকষ্ট বাড়লে তাঁকে ঢাকায় আনা হয়, আইসিইউতে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে ৩ ডিসেম্বর লাইফ সাপোর্টে নেওয়া হয় তিনুকে। ৪০ দিন হাসপাতালে কাটানোর পর গত জানুয়ারির প্রথম সপ্তাহে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনু করিম। কিন্তু সুস্থতার মধ্যেই হার্ট অ্যাটাক হলো।
তিনু করিমের স্ত্রী হুমায়রা নওশিন সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনি একদম সুস্থ ছিলেন। তিন দিন আগেই আমরা গ্রামের বাড়ি বরিশালে এলাম। সব ঠিক ছিল। দুপুরের দিকে শরীর খারাপ লাগছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তারেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন।’
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ার তিনু করিমের। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তাঁর টিভি নাটকে অভিষেক। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন নিয়মিত। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনু করিম। অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পান তিনি।

শুরু হচ্ছে সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘পরিবারের সেরা জুটি’। অন্যান্য শো থেকে এই রিয়েলিটি শো কিছুটা ভিন্ন। এখানে জুটি হয়ে অংশ নিতে হবে, আর হতে হবে একই পরিবারের সদস্য। ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকছেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা, লুৎফর হাসান ও সাজিয়া সুলতানা পুতুল। আয়োজন করেছে সং
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। চলতি আগস্টে ঢাকার শ্রোতাদের সামনে পারফর্ম করবেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হাসান রহিম
১৩ ঘণ্টা আগে
মঞ্চের মাধ্যমে অভিনয় শুরু, এরপর সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে পরিচিতি এবং সবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশ—সব মিলিয়ে হলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্যাডি সিঙ্ক। সদ্য মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিন
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ দিন আগে