বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের অন্যতম পুরোধা শিল্পী আন্ডারগ্রাউন্ড পিস লাভারস ব্যান্ডের কণ্ঠশিল্পী ও গিটারিস্ট দস্তগীর হক আর নেই। গতকাল বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও একমাত্র পুত্র রেখে গেছেন।
দস্তগীর হকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে মাসাব হক। তিনি জানান, দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদ্রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তাঁর বাবা। নিয়মিত ডায়ালাইসিস চলছিল তাঁর। গত ২১ ডিসেম্বর তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে ৫ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় ফিরলে আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর পুনরায় হাসপাতালে ভর্তি করা হলে একপর্যায়ে ইন্টারনাল ব্লিডিং হয় তাঁর। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই গতকাল সকালে মৃত্যু হয় তাঁর।
গতকাল বাদ আসর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় দস্তগীর হককে।
১৯৭২ সালে গঠিত আন্ডারগ্রাউন্ড পিস লাভারস ব্যান্ডটি বাংলাদেশের আধুনিক ব্যান্ড সংগীত আন্দোলনের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যান্ডটির সংগীত পরিবেশনা সেই সময়ের তরুণসমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দস্তগীর হক ছিলেন ব্যান্ডটির লিড ভোকাল ও গিটারিস্ট।
দস্তগীর হক দেশের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবারের সন্তান। তিনি কিংবদন্তি গিটারিস্ট নয়ন মুন্সীর বড় ভাই এবং পাকিস্তানের সংগীতাঙ্গনের জনপ্রিয় ও প্রখ্যাত শিল্পী আলমগীর হকের ছোট ভাই। তাঁর বোন জর্জিনা হক বাংলাদেশের প্রথম নারী ড্রামার। ১৯৭২ সালে তিনি স্পন্দন ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজান। এই পরিবারটি কয়েক দশক ধরে উপমহাদেশের সংগীত ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
দস্তগীর হকের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিল্পী, সংগীতপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন। একজন নিরহংকারী, মেধাবী ও সময়ের চেয়ে এগিয়ে থাকা শিল্পী হিসেবে দস্তগীরকে স্মরণ করছেন তাঁরা।

আসল নাম লি জি উন, তবে বিনোদন দুনিয়ায় তাঁর পরিচিতি আইইউ নামে। দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় এই সংগীতশিল্পী ও অভিনেত্রীর ৩৩তম জন্মদিন ছিল ১৬ মে। প্রতিবার নিজের জন্মদিনটি ভিন্নভাবে কাটান তিনি। এবারও জন্মদিন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সহায়তায় ৩০০ মিলিয়ন কোরিয়ান....
৪ ঘণ্টা আগে
দীর্ঘ সময় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে সম্মাননা দিয়েছে বায়োস্কোপ ফিল্মস। ১৫ মে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় তাঁকে।
৮ ঘণ্টা আগে
বাংলা সিনেমাকে প্রাধান্য দিয়ে দেশে শুরু হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। প্ল্যাটফর্মটির স্লোগান ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’। ২১ মে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা চলছে প্ল্যাটফর্মটির।
৮ ঘণ্টা আগে
আবারও বড়সড় আইনি জটিলতায় জড়ালেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে ‘আপত্তিকর’ ও ‘কুরুচিকর’ মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে গুজরাটের সুরাত আদালত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
১৩ ঘণ্টা আগে