অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তবে এখনো তিনি মিস করেন ক্যাসেট, সিডিসহ পূর্ণাঙ্গ অডিও অ্যালবামের সময়কে। বিভিন্ন সাক্ষাৎকারে সেই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন পর গান প্রকাশের সেই পুরোনো ফরম্যাটে ফিরছেন ফাহমিদা নবী। প্রকাশ পাচ্ছে তাঁর নতুন ছয়টি মৌলিক গানের মিউজিক ভিডিও নিয়ে ডিজিটাল সিডি অ্যালবাম। নাম রাখা হয়েছে ‘এ শহরের গান’।
এ শহরের গান অ্যালবামের সব গান লিখেছেন গোলাম মোরশেদ। তিনটি গানের সুর করেছেন শামস সুমন। বাকি তিনটির সুর করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস। ফাহমিদা নবী জানান, এর মধ্যে শেষ হয়েছে ছয়টি গানের মিউজিক ভিডিও নির্মাণ। ভিডিওগুলোর নির্দেশনা দিয়েছেন ফাহমিদা নবী ও আশিক।
নতুন এই অ্যালবাম নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘এখন নতুন গান এলে শুধু ইউটিউবেই প্রকাশ পায়। কিন্তু আমরা ক্যাসেটের যুগে, সিডির যুগে নতুন গান প্রকাশকে ঘিরে যে একটা উন্মাদনা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় পার করতাম, সেটা কিন্তু এই ইউটিউবের যুগে এসে অনুপস্থিত। খুব মিস করি সেই সিডির যুগ, ক্যাসেটের যুগ। সে কারণেই সিদ্ধান্ত নিয়েছি, আমার নতুন মৌলিক ছয়টি গান ডিজিটাল সিডিতে প্রকাশ করার। সিডির পাশাপাশি গান জানালা ইউটিউবেও প্রকাশ করা হবে গানগুলো।’
ফাহমিদা নবী আরও বলেন, ‘এই অ্যালবামের প্রতিটি গানের কথা ও সুর খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস, প্রতিটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। আমি গীতিকার, সুরকারসহ এই অ্যালবামের নেপথ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
মস্তিষ্কে টিউমার আক্রান্ত হওয়ার পর গত বছর এপ্রিল থেকে যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ সময় বাইরে থাকায় দেশের জন্য মন কাঁদছিল তাঁর। মিস করছিলেন আত্মীয়স্বজনকে। নিসচা নিয়েও ছিল চিন্তা। তাঁর হাতে গড়া প্ল্যাটফর্মটির কার্যক্র
২ ঘণ্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৫ আগস্ট আয়োজন করা হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত কনসার্টে পারফর্ম করার সময় দর্শকসারি থেকে পানির বোতল ছুড়ে মারলে তা আর্ক ব্যান্ডের হাসানের গায়ে এসে পড়ে। এতে বিব্রত হন হাসান।
২ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত কনসার্টে পারফর্ম করার সময় দর্শকসারি থেকে পানির বোতল ছুড়ে মারলে তা আর্ক ব্যান্ডের হাসানের গায়ে এসে পড়ে। এ ঘটনার নিন্দা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনসহ (বামবা) সংগীতাঙ্গনের মানুষেরা।
১৪ ঘণ্টা আগে