Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক
মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ
‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সিনেমার দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

মালিক (বাংলা সিনেমা)

  • মুক্তি: উৎসব (৬ আগস্ট)
  • অভিনয়: আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম
  • গল্পসংক্ষেপ: আমির নামের এক জেদি যুবকের প্রতিশোধ, পারিবারিক আবেগ ও অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠার গল্প। মায়ের সম্মান রক্ষায় এবং সামাজিক অধিকার আদায়ের মিশন নিয়ে মাঠে নামে আমির। ভাগ্যচক্রে সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সঙ্গে।

অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন ৩ (বাংলা সিরিজ)

  • মুক্তি: হইচই (৭ আগস্ট)
  • অভিনয়: ঋত্বিক চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী
  • গল্পসংক্ষেপ: প্রখ্যাত ব্যবসায়ী নীল রায় মারা যায় সড়ক দুর্ঘটনায়। তবে তার শেষকৃত্যের দিন এক ব্যক্তি নিজেকে নীল বলে দাবি করে হাজির হয়। এই বিতর্ক গড়ায় আদালতে।

ম্যায় ওয়াপাস আউঙ্গা (হিন্দি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (৭ আগস্ট)
  • অভিনয়: নাসিরউদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, বেদাঙ্গ রায়না, শর্বরী ওয়াঘ
  • গল্পসংক্ষেপ: ১৯৪৭ সালের ভারতভাগের প্রেক্ষাপটে নির্মিত। ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধ দাদার শেষ ইচ্ছা পূরণে এগিয়ে আসে নাতি। দাদাকে পৌঁছে দেয় তার সেই পুরোনো স্মৃতির শহরে। রাজনৈতিক সীমান্ত বা বিভাজনের চেয়েও মানুষের মনের ভালোবাসার টান যে কতটা শক্তিশালী, তা ফুটে উঠেছে কাহিনিতে।

দ্যলাস্ট হাউস (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (৭ আগস্ট)
  • অভিনয়: ওয়াগনার মৌরা, গ্রেটা লি
  • গল্পসংক্ষেপ: চার সদস্যের একটি পরিবার একদিন সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করে, নিজেদের বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছে তারা। বের হওয়ার সব পথ বন্ধ। ধীরে ধীরে বেঁচে থাকার রসদ ফুরিয়ে আসতে থাকে। এই চরম সংকটময় পরিস্থিতিতে টিকে থাকতে পরিবারটিকে চরম মানসিক ও শারীরিক লড়াই করতে হয়।

দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি (অ্যানিমেশন সিনেমা)

  • মুক্তি: জিওহটস্টার (৭ আগস্ট)
  • গল্পসংক্ষেপ: রাজকুমারী পিচকে মহাশূন্যে অপহরণ করে নিয়ে যায় খলনায়ক বাউজার। পিচকে বাঁচাতে মারিও মহাকাশে পাড়ি দেয়। একের পর এক গ্যালাক্সিতে ঘুরে পাওয়ার স্টার সংগ্রহ করতে থাকে। সবশেষে বাউজারকে মহাজাগতিক যুদ্ধে হারিয়ে রাজকুমারীকে উদ্ধার করে মারিও। সেই সঙ্গে লুমাদের আত্মত্যাগে ধ্বংসের হাত থেকে রক্ষা পায় মহাবিশ্ব।

দ্য চুজেন ইন দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস (অ্যাডভেঞ্চার রিয়েলিটি সিরিজ)

  • মুক্তি: প্রাইম ভিডিও (৯ আগস্ট)
  • বিষয়বস্তু: ‘দ্য চুজেন’ ধারাবাহিকের অভিনয়শিল্পীদের দুর্গম পাহাড় ও বনের বিপজ্জনক পরিবেশে সার্ভাইভাল অভিযানে নিয়ে যান বেয়ার গ্রিলস। ছয় পর্বের এ সিরিজে দুর্গম পথ পাড়ি দেওয়ার ফাঁকে তাঁরা ব্যক্তিগত জীবন, সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস, ভয় ও জীবনের কঠিন মুহূর্তগুলো নিয়ে আলোচনা করেন।

টেড লাসো সিজন ৪ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: অ্যাপল টিভি (৫ আগস্ট)
  • অভিনয়: জেসন সুডেইকিস, হানা ওয়াডিংহ্যাম, জুনো টেম্পল, ব্রেন্ডন হান্ট
  • গল্পসংক্ষেপ: সিরিজের শেষ সিজনে রিচমন্ডে ফিরে এসে পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হয় টেড লাসো। দ্বিতীয় ডিভিশনের এক নারী ফুটবল দল পরিচালনার দায়িত্ব পায় সে, যা তার জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত