
অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থীশিবিরে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই দুই দফা হামলায় শরণার্থীশিবিরটিতে হতাহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গাজার প্রশাসনের প্রচার দপ্তর থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এ হামলার তীব্র সমালোচনা করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বলেন, অবরুদ্ধ ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর যাদের কোথায় যাওয়ার উপায় নেই, সেখানে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার সাবেক শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি গতকাল বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে বলেন, ‘প্রায় দুই দশক ধরে গাজা যেন একটি উন্মুক্ত কারাগার। অঞ্চলটি দ্রুতই গণকবরে রূপ নিচ্ছে। নিহতদের ৪০ শতাংশই নিষ্পাপ শিশু। সেখানে একেকটা পরিবারের সব সদস্যকে হত্যা করা হচ্ছে।’
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত গাজায় ৮ হাজার ৭৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৬৪৮ জনই শিশু।
জোলি আরও বলেন, ‘সারা বিশ্ব তাকিয়ে দেখছে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের, বিশেষত শিশু, নারী ও পরিবারের সব সদস্যকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে এবং তাদেরকে খাবার, ওষুধ ও মানবিক ত্রাণ থেকে বঞ্চিত করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমনকি, অনেক দেশের সরকার এই সংঘাতে (ইসরায়েলকে) সক্রিয়ভাবে সহায়তা দিচ্ছে।’
‘মানবিক অস্ত্রবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যুদ্ধবিরতি আরোপের উদ্যোগ নস্যাৎ করে (ভেটোর মাধ্যমে) বিশ্বনেতারা এসব অপরাধে (ইসরায়েলের) সহযোগীর ভূমিকা পালন করছেন’, যোগ করেন জোলি।
প্রসঙ্গত, এই সংকটে ইতিমধ্যে বিশ্বতারকারা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। হোয়াকিন ফিনিক্স, কেট ব্লানচেট, জিজি হাদিদ, বেলা হাদিদ, দুয়া লিপা ও জায়েন মালিকের মতো তারকা ফিলিস্তিনের সমর্থনে শান্তি ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
৪ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
৪ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
৫ ঘণ্টা আগে