৭ অক্টোবর ইসরায়েলে হামাস নজিরবিহীন হামলা চালানোর পর থেকে গাজায় বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ গাজার ২২ লাখের বেশি বাসিন্দা এখন খাদ্য, পানি, জ্বালানি ও প্রয়োজনীয় ওষুধ সংকটে ভুগছে। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গাজার অধিবাসীদের সহায়তা এবং অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রী বলেন, ‘বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মতো আমিও গত সপ্তাহগুলোতে ইসরায়েলে সন্ত্রাসী হামলা, পরবর্তী সময়ে অনেক নিরপরাধ নাগরিকের মৃত্যুতে অসুস্থবোধ করেছি এবং ক্ষুব্ধ হয়েছি। এই পরিস্থিতিতে কীভাবে সর্বোত্তম সাহায্য করা যায় তা নিয়ে ভাবছি।’
তিনি আরও বললেন, ‘আমি অবিলম্বে প্রত্যেক জিম্মির নিরাপদে প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি। এ ছাড়া যেসব পরিবার প্রিয়জনের হত্যার অকল্পনীয় যন্ত্রণা বহন করছে তাদের জন্যও প্রার্থনা করছি। সর্বোপরি, শিশুদের হত্যা করা হয়েছে এবং অনেক শিশু এখন এতিম হয়ে গেছে।’
জোলি জানান, হামাসের হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর ইসরায়েলি নিপীড়নের বিপক্ষে তিনি। তাঁর কথায়, ইসরায়েলে যা ঘটেছে তা সন্ত্রাসের কাজ। কিন্তু কোনোভাবেই এটি গাজায় অবিরাম বোমাবর্ষণে নিরীহ মানুষকে হত্যার ন্যায্যতা দিতে পারে না। এদের কোথাও যাওয়ার জায়গা নেই, খাবার বা পানি নেই, কোথাও আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনাও নেই, এমনকি আশ্রয় নেওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার মৌলিক মানবাধিকারও নেই।
বিবৃতিতে জোলি আরও বলেন, ‘যেকোনো প্রেক্ষাপটে সহিংসতার কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের প্রতি আমার মনোযোগ রয়েছে। গাজার জনসংখ্যা ২০ লাখেরও বেশি। এদের অর্ধেক আবার শিশু। এরা প্রায় দুই দশক ধরে বাস্তুচ্যুত এবং রাষ্ট্রহীন অবস্থায় একটি গুরুতর অবরোধের মধ্যে বসবাস করছে।’
বর্তমান গাজায় ত্রাণ বিতরণ নিয়ে হলিউডের জনপ্রিয় এই তারকা বলেছেন, ‘গাজায় কয়েকটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে যা প্রয়োজনের একটি ভগ্নাংশ মাত্র। খাদ্য, জ্বালানি ও পানি বন্ধ করে দিয়ে তাদের সমষ্টিগতভাবে শাস্তি দেওয়া হচ্ছে। মানবতার খাতিরে অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করছি। ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জীবন ও বিশ্বব্যাপী সকল মানুষের জীবন সমানভাবে গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, এই সংকটে ইতিমধ্যে বিশ্ব তারকারা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। হোয়াকিন ফিনিক্স, কেট ব্লানচেট, জিজি হাদিদ, বেলা হাদিদ, দুয়া লিপা ও জায়েন মালিকের মতো তারকা ফিলিস্তিনের সমর্থনে শান্তি ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৫ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে