
এবার ঈদে বেশ কয়েকজন অভিনেত্রীর অভিষেক হয়েছে ঢালিউড সিনেমায়। দেশের অভিনেত্রীদের পাশাপাশি একাধিক টালিউড অভিনেত্রীকেও প্রথমবার দেখা গেছে ঢাকার সিনেমায়।
প্রেশার কুকারে স্নিগ্ধা ও মারিয়া
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা হয়েছিল স্নিগ্ধার নাম। শুটিং শুরু হলেও শেষ হয়নি সিনেমাটির কাজ। অবশেষে রায়হান রাফীর সিনেমা দিয়েই ঢালিউডে অভিষেক হলো স্নিগ্ধার, তবে রাস্তা নয়, পেশার কুকার দিয়ে। স্নিগ্ধা বলেন, ‘সাড়ে তিন বছর আগে রায়হান রাফীর সিনেমায় কাজ করার কথা ছিল। সেটা আর হয়নি। দেরিতে হলেও রায়হান রাফীর সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের। এরই মধ্যে দর্শকের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি সামনের পথচলাটা আমার জন্য আরও আনন্দের হবে।’
স্নিগ্ধার মতো মারিয়ার শুরুটাও মডেলিং দিয়ে। দুই বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করছেন। এবার প্রেশার কুকার দিয়ে নাম লেখালেন বড় পর্দায়। মারিয়া শান্ত বলেন, ‘নিজের প্রথম সিনেমা। একটু নার্ভাস, আবার আনন্দ লাগছে। প্রেশার কুকার সিনেমার এত সুন্দর গল্পের অংশ হতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।’
বনলতা এক্সপ্রেসের যাত্রী সাবরিন ও মাশা
তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একঝাঁক তারকা অভিনয়শিল্পীর পাশাপাশি আছেন বেশ কয়েকজন তরুণ শিল্পী। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে সাবরিন আজাদের। এ ছাড়া সংগীতশিল্পী মাশা ইসলাম অভিনীত প্রথম সিনেমা এটি।
সাবরিন আজাদ বলেন, ‘এটি আমার অভিনীত দ্বিতীয় সিনেমা হলেও মুক্তির দিক থেকে প্রথম। শুটিংয়ে অনেক মজা করেছি আমরা। এমনও হয়েছে, একটা শট দেওয়ার পর নিজেরাই হেসে গড়াগড়ি খেয়েছি। এরই মধ্যে সিনেমাটি দর্শকের মন জয় করেছে। আশা করি প্রথম সিনেমার এই সাফল্য আমার সামনের পথচলায় সহায়ক হবে।’
সংগীতশিল্পী মাশা জানান, একদিন আড্ডার মধ্যে নির্মাতা তানিম নূর তাঁর কাছে জানতে চান অভিনয় করতে আগ্রহী কি না। এরপর অডিশন দিয়ে চূড়ান্ত হন তিনি। মাশা বলেন, ‘বড় পর্দায় অভিনয় করা স্বপ্নের মতো। আমার অভিনীত চরিত্রের ব্যাপ্তি ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ।’
রাক্ষস দিয়ে বড় পর্দায় সাদনিমা
শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন সাদনিমা বিনতে নোমান। অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। ‘লিটল মিস কেওস’ ওয়েব ফিল্ম দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু তাঁর। এবার অভিষেক হলো বড় পর্দায়। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় নাম লেখালেন সাদনিমা।
আছেন একাধিক টালিউড অভিনেত্রী
আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের নায়িকা পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বাংলাদেশে এটি এই অভিনেত্রীর প্রথম সিনেমা। টিভি সিরিয়াল দিয়ে অভিনয় শুরু জ্যোতির্ময়ীর। ‘প্রজাপ্রতি ২’ দিয়ে টালিউডে অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন দেবকে, আর দ্বিতীয় সিনেমায় ঢাকার শাকিব খানকে।
মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রথম ঢাকাই সিনেমা। ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর কাজ করেছেন ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক সিনেমায়। এবার নাম লেখালেন ঢাকাই সিনেমায়। ঢালিউডে কাজ করাটা চ্যালেঞ্জিং মনে করলেও বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
৩ মার্চ হাসপাতাল থেকে ফিরে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
১৭ ঘণ্টা আগে
মোয়ানা সিনেমার দুটি অ্যানিমেশন পর্বে মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। আগেই জানা গিয়েছিল লাইভ অ্যাকশনেও পর্দায় মাউয়ি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে এত দিন তাঁর লুক প্রকাশ করা হয়নি। অবশেষে ট্রেলারে দেখা মিলল এই অভিনেতার।
১৯ ঘণ্টা আগে