
হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয় তাঁর। ৩ মার্চ হাসপাতাল থেকে ফেরার পর থেকে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ফিরে এসে চঞ্চল জানালেন, সুস্থ হয়ে উঠেছেন ফজলুর রহমান বাবু।
পরিবারের সদস্যদের নিয়ে ফজলুর রহমান বাবুর সঙ্গে তোলা একটি ছবি আজ বুধবার পোস্ট করেন চঞ্চল। ক্যাপশনে লেখেন, ‘এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মূহুর্ত ছিলো সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসি মুখে দেখবো, এটাই ছিলো সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা।’
ফজলুর রহমান বাবুর শারীরিক অবস্থার খবর জানিয়ে চঞ্চল লেখেন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি আমরা অনেক দ্রুতই তাঁকে ক্যামেরার সামনে দেখব। অনেক শুভ কামনা বাবু ভাই... আপনি একজনই।’
ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী দুজনেরই সিনেমা মুক্তি পেয়েছে এবার ঈদে। ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে ‘প্রেশার কুকার’ সিনেমায় দেখা গেছে ফজলুর রহমান বাবুকে।

মোয়ানা সিনেমার দুটি অ্যানিমেশন পর্বে মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। আগেই জানা গিয়েছিল লাইভ অ্যাকশনেও পর্দায় মাউয়ি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে এত দিন তাঁর লুক প্রকাশ করা হয়নি। অবশেষে ট্রেলারে দেখা মিলল এই অভিনেতার।
৪ ঘণ্টা আগে
এক জমকালো প্রত্যাবর্তন দেখা গেল কে-পপ মেগাস্টার বিটিএসের। বিশ্বখ্যাত এই পপ ব্যান্ডের ফেরা উপলক্ষে গত শনিবার আয়োজিত কনসার্টটি নেটফ্লিক্সে সরাসরি দেখেছেন বিশ্বের ১ কোটি ৮৪ লাখ দর্শক।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদের সিনেমার প্রচারে অভিনয়শিল্পীরা যখন হলে হলে ঘুরছেন, তখন কোরবানির ঈদের জন্য নতুন সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান। ‘রকস্টার’ নামের সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
৯ ঘণ্টা আগে
ব্যতিক্রমধর্মী নানা সাংস্কৃতিক আয়োজনের জন্য চীনের সাংহাই শহরের বিখ্যাত লাইভ মিউজিক ভেন্যু দ্য পার্ল বিশেষভাবে পরিচিত। লাইভ মিউজিক, ক্যাবারে প্রযোজনা এবং আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণে দর্শকেরা এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি হন এখানে।
৯ ঘণ্টা আগে