ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নির্মাতা হিসেবে দর্শকমহলে তাঁর অবস্থান বেশ পোক্ত। ‘নেটওয়ার্কের বাইরে’ এবং ‘উনিশ ২০’-এর পর নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ‘ফ্লাইট ২২৭’ শিরোনামের ওয়েব ফিল্মটির গল্প, চিত্রনাট্য আর সংলাপ নির্মাণ আরিয়ানের, যার কাহিনি এগোবে জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডির মধ্য দিয়ে।
গতকাল মঙ্গলবার রাতে এর গল্প সম্পর্কে কিছু খোলাসা না করলেও একটি ডামি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। সেখান থেকে স্পষ্ট, বিমান দুর্ঘটনা নিয়েই এই গল্প। এর ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘জীবন হঠাৎ থমকে যায়!’ । এ থেকে গল্পটা সহজেই অনুমেয়, এবারের গল্পটি বিমান দুর্ঘটনার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে।
‘ফ্লাইট ২২৭’ প্রসঙ্গে আরিয়ান সংবাদমাধ্যমে বলেন, ‘একসঙ্গে অনেকগুলো গল্প মিলিত হবে এখানে। কখনো সম্পর্কের, কখনো প্রেমের, কখনো বন্ধুত্বের, আবার কখনো গল্পটা ক্রাইসিসের। এটা মূলত একটা জার্নির গল্প। কী জার্নি, কোথায় জার্নি, এই জার্নির শুরু কোথায়, শেষ কোথায়—সব জানা যাবে সিনেমায়।’
নির্মাতার প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, একটি উড়োজাহাজ ভূপাতিত হয়ে পুড়ে প্রায় ছাই, কুণ্ডলী পাকিয়ে আকাশ ছুঁয়ে দিচ্ছে ধোঁয়া। ইগলচোখে তোলা পোস্টারের সেই ছবি আভাস দিচ্ছে ভয়ংকর এক বাস্তবতার।

লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি...
১১ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের অপরাধের আদ্যোপান্ত এবার উঠে আসছে টিভি পর্দায়। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এপস্টেইনের অন্ধকার জগতের গল্প নিয়ে একটি হাই-প্রোফাইল লিমিটেড সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সনি পিকচার্স টেলিভিশন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অস্কার ও এমি...
১২ ঘণ্টা আগে
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে লুবাবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত।
১৩ ঘণ্টা আগে
দেনা পাওনা ধারাবাহিকে প্রথমবার জুটি হন অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ধারাবাহিকটির খাইরুল ও নিপা চরিত্রে তাঁদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। এবার এই জুটিকে নিয়ে তৈরি হয়েছে ‘চেনা অচেনা’ নামের মিনি সিরিজ।
১ দিন আগে