নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর ঘটনা ঘটে চলেছে কিশোরদের মনোজগতে। গ্যাজেট, সোশ্যাল মিডিয়া আর অনলাইন কনটেন্টে ডুবে গিয়ে কতটা বিষিয়ে উঠছে তাদের মন।
অ্যাডোলেসেন্সের কাহিনি প্রত্যেককে নতুন করে ভাবিয়েছে। গত বছরের মার্চে মুক্তির পর থেকে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল, এর কাহিনি কি এখানেই শেষ, নাকি আসবে দ্বিতীয় সিজন! তবে নির্মাতারা বিষয়টি নিয়ে কিছু বলেননি। অবশেষে এত দিনে দ্বিতীয় সিজনের ব্যাপারে কিছুটা ধারণা পাওয়া গেল।
চার পর্বের এই লিমিটেড সিরিজ গত বছর এবং চলতি বছরও প্রতিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একাধিক পুরস্কার জিতেছে। এমি, ক্রিটিকস চয়েসের মতো মর্যাদাপূর্ণ আসরে সাড়া ফেলার পর সর্বশেষ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেও চারটি বিভাগে পুরস্কার পেয়েছে অ্যাডোলেসেন্স। এ আসরে যোগ দেন সিরিজটির অভিনেতা ও সহলেখক স্টিফেন গ্রাহাম। লিমিটেড সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। গোল্ডেন গ্লোবসের ব্যাকস্টেজে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় স্টিফেন গ্রাহাম ইঙ্গিত দেন, অ্যাডোলেসেন্স সিরিজের দ্বিতীয় সিজন নির্মাণের পরিকল্পনা আছে তাঁদের।
প্রথম থেকেই নির্মাতাদের পরিকল্পনা ছিল, এক সিজনেই শেষ হবে অ্যাডোলেসেন্সের গল্প। তাই লিমিটেড সিরিজ হিসেবে মুক্তি দেওয়া হয়। তবে ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পর সিকুয়েল নিয়ে ভাবতে শুরু করেছেন নির্মাতারা। স্টিফেন গ্রাহাম বলেন, ‘দ্বিতীয় সিজন তৈরি হবে কি না, সে প্রশ্নের উত্তর এখনই দিচ্ছি না। তবে আমি ও চিত্রনাট্যকার জ্যাক থর্ন বিষয়টি নিয়ে ভাবছি, পরিকল্পনা করছি। আগামী তিন-চার বছরের মধ্যে নতুন সিজন আসতে পারে। দর্শকদের অনুরোধ করব, আমাদের সঙ্গে থাকুন।’
এর আগে ডেডলাইন ম্যাগাজিনও জানিয়েছিল, প্রযোজনা প্রতিষ্ঠান প্লান বি এন্টারটেইনমেন্ট অ্যাডোলেসেন্সের দ্বিতীয় সিজন তৈরির কথা ভাবছে। তবে নতুন সিজনের গল্প হবে সম্পূর্ণ আলাদা।

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৭ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৭ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৭ ঘণ্টা আগে