
লিপ ফিলার থেকে বোটক্স—নিজেদের আকর্ষণীয় রাখতে কসমেটিক সার্জারি ও আধুনিক অ্যাস্থেটিক ট্রিটমেন্টের সাহায্য নেন শোবিজ তারকারা। তবে অনেকে স্বীকার করেন না, গোপন রাখেন। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে চেহারা পরিবর্তনের বিষয়টি স্বীকার করলেন চিত্রনায়িকা তমা মির্জা। অভিনেত্রী জানান, সার্জারি নয়, অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মাধ্যমে নিজেকে পরিবর্তন করেছেন তিনি। তমার দাবি, পরীমণি ছাড়া ইন্ডাস্ট্রির সব নায়িকাই চেহারা পরিবর্তন করেছেন।
তমা মির্জা জানান, আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই চেহারায় পরিবর্তন এনেছেন তিনি। অনেকে তাঁর এই পরিবর্তন পছন্দ না করলেও তিনি বেশ খুশি। তমা বলেন, ‘১৫ বছর আগের আর এখনকার আমার মধ্যে অনেক পার্থক্য। এটা আমার আত্মতৃপ্তির জন্য। কেউ যদি বলে আগের আমি বেশি সুন্দর ছিলাম, সেটা তার মত। কিন্তু আমার এই পরিবর্তনকেই ভালো লাগে। আমার হাসিতে বিরাট পরিবর্তন এসেছে। আগে আমার দাঁতগুলো অনেক ছোট এবং ফাঁকা ফাঁকা ছিল। থুতনির পাশটায় স্পেস কম ছিল। যখন ক্লোজ ক্যামেরায় আমাকে দেখানো হতো, এই বিষয়গুলো দেখতে খারাপ লাগত। ডাক্তারের পরামর্শেই ছোট ছোট পরিবর্তন করিয়েছি।’
তমা জানান, তিনি একা নন, ইন্ডাস্ট্রির প্রায় সব অভিনেত্রী নিজেদের আরও আকর্ষণীয় করতে এই উপায়ে চেহারায় পরিবর্তন এনেছেন; শুধু চিত্রনায়িকা পরীমণি ছাড়া। বিষয়টি নেতিবাচক মনে করেন না তমা। তবে পরিবর্তন করে অস্বীকার করাটাও পছন্দ নয় তাঁর।
তমা মির্জা বলেন, ‘ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ মানুষ এখন অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নেয়। এখন যারা কাজ করছে, যাদের সিনেমা রিলিজ হয়েছে বা হচ্ছে, তাদের পুরোনো ছবির সঙ্গে এখনকার ছবি মিলিয়ে দেখলেই বোঝা যায়। একেকজনের চেহারার একেক অংশে অনেক পরিবর্তন হয়েছে। একমাত্র পরীমণি করে না, ও একদম রিয়েল বিউটি। আমি এটার বিরুদ্ধে না। কিন্তু যারা হাইড করে, আমি তাদের বিপক্ষে। আমার খুব খারাপ লাগে, কারণ তারা অস্বীকার করে। এখানে অস্বীকার করার কিছু নেই।’

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৩ ঘণ্টা আগে