
তারকাদের আয়ের একটি বড় মাধ্যম ফিতা কাটা। সাধারণত কোনো রেস্টুরেন্ট, বিউটি পারলার, জুয়েলারি শপ বা ফ্যাশন হাউসের নতুন আউটলেট বা শোরুম উদ্বোধনে ডাক পড়ে তারকাদের। সম্প্রতি এ ধরনের কাজে বাধার মুখে পড়ছেন শিল্পীরা। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের বাধার মুখে পড়ে নভেম্বর মাসে চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন করতে পারেননি অভিনেত্রী মেহজাবীন। গত সপ্তাহে টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। উদ্বোধনী অনুষ্ঠানে যেতে না পেরে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরীমণি। এবার ঢাকার কামরাঙ্গীরচরে রেস্তোরাঁ উদ্বোধনে যেতে পারলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস।
গত মঙ্গলবার কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে সোনার থালা রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল অপু বিশ্বাসের। ২৫ জানুয়ারি অপু বিশ্বাসের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুক পেজে বিষয়টি জানায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানান স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। নিন্দা জানানোর পাশাপাশি সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে তৈরি একটি পোস্টারও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকি থানায় গিয়েও অভিযোগ জানান প্রতিবাদকারীরা। পরবর্তী সময়ে অপু বিশ্বাসকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধনের আয়োজন করে কর্তৃপক্ষ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোনার থালা রেস্টুরেন্টের মালিক সৈকত বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাসের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। ফেসবুক গ্রুপে কামরাঙ্গীরচর এলাকার ধর্মপ্রাণ অনেক মুসল্লি পোস্ট করেছেন ওনাকে না আনার জন্য। এমনকি এই বিষয়ে তাঁরা স্থানীয় থানায় অভিযোগও করেন। তাঁদের একটাই দাবি, কামরাঙ্গীরচরে মিডিয়ার কোনো লোক এমন অনুষ্ঠানে আসতে পারবেন না। পুলিশের সঙ্গে কথা বলে, এলাকাবাসীর দাবি আমলে নিয়ে আমরা অপু বিশ্বাসের সঙ্গে চুক্তিটি বাতিল করি। পরবর্তী সময়ে তাঁকে ছাড়াই আমার রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করি।’

তবে এ বিষয়ে অপু বিশ্বাস কোনো মন্তব্য করেননি।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১১ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৬ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১৯ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
১৯ ঘণ্টা আগে