
এবার মেহজাবীন সমালোচিত হচ্ছেন এয়ারপোর্টে মদের বোতলসহ ধরা পড়ার খবরে। প্রথমে চুপ থাকলেও আজ সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে বক্তব্য দেন মেহজাবীন।

গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন প্রীতম হাসান। মিউজিক ভিডিও দিয়ে শুরুর পর নাটক ও ওয়েব কনটেন্টেও নিজেকে মানিয়ে নিয়েছেন। সবশেষ মুক্তি পাওয়া ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার পর্দায় স্পাই হচ্ছেন প্রীতম।

নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাঁদের বাংলা নাটকের অন্যতম আলোচিত জুটিও বলা হয়। এ দুজনের জনপ্রিয় কাজের সংখ্যাও অনেক। ওয়েব কনটেন্টেও একসঙ্গে দেখা গেছে তাঁদের। নিশো সিনেমায় নাম লেখানোর পর ছোট পর্দায় আর দেখা যায়নি নিশো-মেহজাবীন জুটিকে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।