
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক সাড়ে পাঁচ বছরের। সেই সম্পর্কের পরিণতি দিতে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করেননি তিনি। সোহানা সাবা আরও জানান, ফয়সালকে প্রথম দেখে মনে হয়েছিল, এই মানুষটির জন্যই তিনি অপেক্ষা করছিলেন। বিয়ের বিষয়টি সোহানা সাবার ছেলে ইতিবাচকভাবে নিয়েছে এবং নতুন জীবনে সে বেশ খুশি।
সোহানা সাবার স্বামী ফয়সাল সামাদ পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এটি সোহানা সাবার দ্বিতীয় বিয়ে। এর আগে নির্মাতা মুরাদ পারভেজকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৫ সালে ভেঙে যায় তাঁদের ১০ বছরের সংসার। সেই সংসারে তাঁদের একটি ছেলে রয়েছে। জানা গেছে, ফয়সালেরও এটি দ্বিতীয় বিয়ে।

আজ ঢালিউডের অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা এই নায়ক। সালমান শাহর অকালপ্রয়াণে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। তাঁর মৃত্যুর সময় শুটিং ও মুক্তির প্রক্রিয়ায় থাকা একাধিক সিনেমা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা।
১০ ঘণ্টা আগে
৪ সেপ্টেম্বর ছিল প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান প্রকাশ করলেন মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার...
১০ ঘণ্টা আগে
শিশু নির্যাতনসংক্রান্ত একটি চ্যাটরুমে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর মার্কিন টেলিভিশনের আইকনিক গেম শো ‘হুইল অব ফরচুন’-এর ঘোষক জিম থর্নটনকে বরখাস্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স টেলিভিশন।
১০ ঘণ্টা আগে
প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক দীপক কুমার মিশ্র। ভক্তদের সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, সিরিজটির পঞ্চম সিজনের শুটিং শেষে এখন সম্পাদনা চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই নতুন সিজনটি মুক্তি পেতে পারে।
১০ ঘণ্টা আগে