
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
গত সোমবার বিশ্বখ্যাত গ্লোবাল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান ‘দ্য পিংকফং কোম্পানি’ এক ঘোষণায় জানিয়েছে, আগামী ২০ আগস্ট ১৭ বছর বয়সী পার্ক গন-রংয়ের প্রথম ডিজিটাল সিঙ্গেল ‘ওয়েভ’ মুক্তি পেতে যাচ্ছে। কোরীয় ভাষার এই গানটির গীতিকার হিসেবে পিংকফং-এর পাশাপাশি পার্ক গন-রং নিজেও কাজ করেছেন। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কে-পপ ব্যান্ড মোনস্তা এক্স-এর জনপ্রিয় সদস্য জুহনি।
২০১৬ সালে মাত্র সাত বছর বয়সে ‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওতে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী নজর কাড়ে পার্ক গন-রং। ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত ১ হাজার ৭২০ কোটিরও বেশি (১৭.২ বিলিয়ন) বার দেখা হয়েছে এবং টানা ৬৯ মাস ধরে ইউটিউবে ভিউয়ের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছিল।
গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে গত বছর কিছু সংক্ষিপ্ত ভিডিওতে পার্ক গন-রংকে আবার দেখা যায়। সেই ভিডিও ২২ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। নিজের নতুন এই পথচলা নিয়ে অনুভূতি প্রকাশ করে পার্ক গন-রং বলে, ‘শৈশবের একটি ভিডিওর জন্য মানুষ আমাকে এখনো মনে রেখেছে, এ জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। ১০ বছর আগে আমি “বেবি শার্ক”-এর পাশে নাচছিলাম। এবার আমি নিজের কণ্ঠ ও নিজের লেখা গল্প সবার সঙ্গে শেয়ার করতে চেয়েছি। যারা এত দিন আমাকে মনে রেখেছেন, তাদের সঙ্গেই এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি আনন্দিত।’
পিংকফং কোম্পানির একজন প্রতিনিধি জানান, বেবি শার্ক বয় আন্তর্জাতিক দর্শকদের ভালোবাসায় বড় হয়েছে। এটি কেবল পুরোনো সেই বালককে ফিরিয়ে আনা নয়, বরং তার নিজস্ব গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার একটি উদ্যোগ।
দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজার ‘কোসড্যাক’-এ তালিকাভুক্ত পিংকফং কোম্পানির এই পদক্ষেপকে শিশুতোষ কনটেন্টের গণ্ডি পেরিয়ে মূলধারার কে-পপ শিল্পে প্রবেশের একটি কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
তবে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য কোরিয়া হেরাল্ড’-কে কোম্পানিটি জানিয়েছে, এটি প্রচলিত কে-পপ আইডল ডেবিউয়ের মতো নিয়মিত কোনো যাত্রা নয়, বরং একটি বিশেষ একক প্রজেক্ট। গানটি মুক্তির পর এর প্রতিক্রিয়া দেখেই তার ভবিষ্যতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ ঢালিউডের অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা এই নায়ক। সালমান শাহর অকালপ্রয়াণে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। তাঁর মৃত্যুর সময় শুটিং ও মুক্তির প্রক্রিয়ায় থাকা একাধিক সিনেমা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা।
১১ ঘণ্টা আগে
৪ সেপ্টেম্বর ছিল প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান প্রকাশ করলেন মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার...
১১ ঘণ্টা আগে
শিশু নির্যাতনসংক্রান্ত একটি চ্যাটরুমে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর মার্কিন টেলিভিশনের আইকনিক গেম শো ‘হুইল অব ফরচুন’-এর ঘোষক জিম থর্নটনকে বরখাস্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স টেলিভিশন।
১১ ঘণ্টা আগে
প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক দীপক কুমার মিশ্র। ভক্তদের সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, সিরিজটির পঞ্চম সিজনের শুটিং শেষে এখন সম্পাদনা চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই নতুন সিজনটি মুক্তি পেতে পারে।
১১ ঘণ্টা আগে