সরকারি অনুদানের ছবি ‘দেশান্তর’। বানাচ্ছেন নির্মাতা আশুতোষ সুজন। কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। পাঠকপ্রিয় এই উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এ চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। ছবিতে মৌসুমীর বিপরীতে থাকছেন অভিনেতা আহমেদ রুবেল।
পরিচালক আশুতোষ সুজন বলেন, ‘অন্নপূর্ণা চরিত্রটি পাঠকপ্রিয়। তাই একে পর্দায় ফুটিয়ে তোলা একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি নিতে গিয়ে বারবার মনে হয়েছে, অভিনেত্রী মৌসুমীকেই প্রয়োজন। তিনি এ চরিত্রের জন্য পারফেক্ট। তাঁকে চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবর মাসে ছবির শুটিং শুরু করব।’
পরিচালক আরও বলেন, ‘একটা বিষয় দুঃখের সঙ্গে লক্ষ করলাম, ভুল তথ্য দিয়ে আমার ছবির সংবাদে সয়লাব হয়ে গেছে। আমার সঙ্গে আলাপ না করেই অনেকে মৌসুমীকে নিয়ে ছবি নির্মাণের খবর ছাপছেন। সেখানে আবার ছবির নামটাও ভুল দিচ্ছেন। আমার ছবির নাম ‘অন্নপূর্ণা’ নয়, এটি আমার ছবির প্রধান নারী চরিত্রের নাম। ছবির নাম ‘দেশান্তর’। প্রিয় কবি নির্মলেন্দু গুণ এই নামে একটি বিখ্যাত উপন্যাস লিখেছেন। এই উপন্যাস অবলম্বনে ছবি বানানোর জন্যই সরকারি অনুদান পেয়েছি। সবাই ভুলটা শুধরে নেবেন আশা করি।’
মৌসুমী বলেন, ‘সুজনের কয়েকটি নাটকে অভিনয় করেছি। তাঁর প্রথম ছবির নায়িকা হয়ে ভালো লাগছে। চরিত্রটি এই ছবির প্রাণ।’

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
৪ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
৪ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৫ ঘণ্টা আগে