
বিতর্ক বেড়েই চলেছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে। মুক্তির ঘোষণার পর চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ তুলেছেন—সিনেমা নয়, নাটক হিসেবে কাজ করেছেন এতে। বিষয়টি প্রতারণা বলে দাবি করেন তিনি। মৌসুমীর এমন অভিযোগের পর কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে নতুন অভিযোগ আনলেন এ সিনেমার পোস্টারে থাকা ছোট পর্দার

প্রায় তিন বছর আগে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জানিয়েছিলেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমীকে নিয়ে ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামের একটি সিরিজ নির্মাণ করছেন তিনি। তবে গত শনিবার হাসান জাহাঙ্গীর ঘোষণা দেন সিরিজ নয়, ১৫ মে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

দুই বছর আগে সোশ্যাল মিডিয়ায় নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে অভিনেত্রী মৌসুমীর বিয়ের খবর চাউর হয়। এমন খবরকে প্রোপাগান্ডা বলে দাবি করেন দুজনেই। হাসান জাহাঙ্গীর জানিয়েছিলেন ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামের একটি সিরিজে অভিনয় করেছেন তাঁরা।

প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে এই অভিনেত্রীকে নিয়ে সৈয়দ আর ইমন বানিয়েছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের সিনেমা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতা। তবে কোনো দেশেই হলমালিকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি।