এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু। সিনেমাটি এবার ঈদে ৯টি হলে মুক্তি পাচ্ছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির অভিনেতা জয় চৌধুরী ও নির্মাতা সোলায়মান আলী লেবু।
রোমান্টিক ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর। গত বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিতে চাইলেও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছিল। এবার আর মিস হচ্ছে না। সিনেমাটির উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন দেলোয়ার জাহান ঝন্টু। উপমা কথাচিত্রের প্রযোজনায় তৈরি হয়েছে প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি।
ঈদুল ফিতরের দিন থেকে একযোগে যেসব সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি:
রাজমনি (মুলাডুলি), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), অবকাশ (দিনাজপুর), ভাসানি অডিটোরিয়াম (সিরাজগঞ্জ), ড্রামাটিক ক্লাব (টাঙ্গাইল), বিজিবি (সিলেট), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), রজনি (চন্দ্ৰা), অন্তরা (মেলান্দহ, জামালপুর)

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার গুরুতর অসুস্থ। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হেপাটাইসিস এ এবং ই আক্রান্তের পাশাপাশি কারিনার লিভার ফেইল করেছে।
২ ঘণ্টা আগে
শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে অভিযোগের অন্ত ছিল না। সিনেমার প্রচার নিয়েও ছিল নানা প্রশ্ন। পোস্টার, টিজার কিংবা গান কোনো কিছুই আসেনি সময়মতো। যার নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমার ব্যবসায়। তবে শাকিবের কোরবানির ঈদের সিনেমা ‘রকস্টার’-এর প্রচার শুরু হয়েছে বেশ আগে থেকে।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে জিয়াউল রোশান ও শবনম বুবলীকে নিয়ে ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার শুটিং শুরু করেছিলেন দেবাশীষ বিশ্বাস। তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি এর কাজ। এর মাঝেই নতুন সিনেমার ঘোষণা দিলেন দেবাশীষ বিশ্বাস। ‘দুজনে’ নামের এ সিনেমায় প্রথমবার জুটি হচ্ছেন আবদুন নূর সজল ও মিষ্টি জান্নাত।
৯ ঘণ্টা আগে
‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’-এর পর এবার শিশুতোষ সিনেমা নিয়ে আসছেন পরিচালক রাইসুল ইসলাম অনিক। সিনেমার নাম ‘গুপ্তধনের খোঁজে’। এতে থাকবে রহস্য, ইতিহাস, বন্ধুত্ব, সাহসিকতা আর রোমাঞ্চকর অভিযান। প্রযোজনা করেছেন মডেল-অভিনেতা অন্তু করিম। গল্পও লিখেছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম
১০ ঘণ্টা আগে