বিনোদন প্রতিবেদক, ঢাকা

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ, বগুড়ার আয়োজনে গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শুরু হয়েছে ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হবে আগামীকাল শনিবার (১০ জানুয়ারি)।/
বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার জায়গা পেয়েছে ৩২টি দেশের ৭৪টি চলচ্চিত্র। গতকাল উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক সুপিন বর্মণ, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের চেয়ারম্যান এম রহমান সাগর, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান সন্তোষ সুবেদী, নির্মাতা রাজিবুল হোসাইন, উৎসব উপদেষ্টা পলাশ খন্দকার প্রমুখ।
উৎসব পরিচালক সুপিন বর্মণ জানান, এবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে সেরা চলচ্চিত্রের পুরস্কার। আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম, ওপেন ডোর শর্ট ক্যাটাগরিসহ থাকছে ন্যাশনাল ফিল্ম কমপিটিশন। দেওয়া হবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড।
বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে আজ বেলা ৩টা থেকে এবং আগামীকাল সকাল ১০টা থেকে চলবে চলচ্চিত্র প্রদর্শনী। উৎসবে দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজকসহ অনেকে। ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬ দেশের ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
২১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২১ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
২১ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে