প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণ নাট্যকর্মীদের সম্মানিত করে নাট্যদল এথিক। কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণাস্বরূপ দেওয়া হয় ‘এথিক তারুণ্য সম্মাননা’। প্রতিষ্ঠার ১৭ বছর উদ্যাপন উপলক্ষে এ বছরও ১৭টি নাট্যদলের ১৭ নাট্যকর্মীকে সম্মাননা দিচ্ছে এথিক।
এথিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৯ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা শহীদুজ্জামান সেলিম, নাট্যকার মাসুম রেজা এবং কবি ও সাংবাদিক হাসান হাফিজ।
এ বছর সম্মাননা পাচ্ছেন অনুস্বরের আবির সায়েম, থিয়েটারের রাশেদুর রহমান, তাড়ুয়ার ইফতি আহমেদ, প্রাঙ্গণেমোর থিয়েটারের বাঁধন সরকার, স্বপ্নদলের সুমাইয়া শিশির, থিয়েটার ফ্যাক্টরির আশা আক্তার, প্রাচ্যনাটের মাহফুজ আহাম্মদ জেনি, পালাকারের সাজ্জাদ হোসেন নিসাদ, বাংলাদেশ থিয়েটারের সৈকত শরীফ, দেশ নাটকের নাঈম হাসান নিশাদ, বাতিঘর থিয়েটারের সঞ্জয় হালদার, বিবেকানন্দ থিয়েটারের রাজীব দে, দৃশ্যকাব্যের আফরোজা বিথি, বটতলার নাফিজা তাসনিম খানম তিশা, তীরন্দাজ রেপার্টরির তনুশ্রী কারকুল, থিয়েটার আর্ট ইউনিটের রানা সিকদার এবং পদাতিক নাট্যসংসদের তানজিদ ইসলাম শুভ।
এথিক নাট্যদলের সভাপতি রেজানুর রহমান বলেন, ‘মঞ্চনাটককে এগিয়ে নিতে তরুণদের নিরলস শ্রম ও সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এথিক তারুণ্য সম্মাননার মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতিশীল নাট্যকর্মীদের উৎসাহ দিতে চাই, যাঁরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে নাট্যচর্চাকে সমৃদ্ধ করছেন। ভবিষ্যতেও তরুণদের পাশে থেকে এই উদ্যোগ অব্যাহত রাখবে এথিক।’
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের দ্বিতীয় পর্বে প্রদর্শিত হবে নাটক ‘হাঁড়ি ফাটিবে’। ২০১০ সালে উৎপল দত্তের এই নাটক দিয়ে মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদলটি। নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার।

গত সোমবার দিবাগত রাত ১টায় না ফেরার দেশে পাড়ি দিলেন নাট্যজন আতাউর রহমান। বাংলাদেশের নাট্যজগতে আতাউর রহমান এক অনবদ্য নাম। তিনি একাধারে অভিনেতা, নির্দেশক ও লেখক। স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। মঞ্চনাটকে অসামান্য....
২ ঘণ্টা আগে
১০ মে থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী এই আয়োজন শেষ হবে ২০ মে, স্মরণ করা হবে ৪৫ গুণীজনকে।
৩ ঘণ্টা আগে
কান উৎসবকে কি এড়িয়ে চলছে হলিউড? ৭৯তম আসরে বড় স্টুডিওগুলোর অনুপস্থিতি নিয়ে এমন নানা প্রশ্ন তৈরি হয়েছে। ২০১৭ সালের পর এই ঘটনা এবারই প্রথম, নেই কোনো হলিউড ব্লকবাস্টার সিনেমার প্রিমিয়ার, নেই মেগা তারকাদের ভিড়। এর আগে প্যারামাউন্টের ‘টপ গান: ম্যাভেরিক’...
৪ ঘণ্টা আগে
কোরবানির ঈদ উপলক্ষে তৈরি হলো নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’। ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’—এমন কথায় গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গেয়েছেন কনা ও সৈয়দ অমি। এরই মধ্যে গানের অডিও-ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে আগামীকাল ১৪ মে সন্ধ্যায় সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।
৬ ঘণ্টা আগে