
অবশেষে তেহরানের এভিন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ইরানের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। পানাহির স্ত্রী তাহেরেহ সায়িদি ও তাঁর আইনজীবীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। কারাগারে অনশনের দুই দিন পর গতকাল শুক্রবার পানাহি মুক্তি পান বলে খবরে বলা হয়।
পানাহির আইনজীবী সালেহ নিখবখত স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘পানাহি মুক্তি পাওয়ায় আমরা খুশি, তবে এটা ঠিক যে তাঁর মুক্তি তিন মাস আগেই হওয়া উচিত ছিল।’
পানাহির মুক্তির পর তাঁর স্ত্রী তাহেরেহ সায়েদি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে জাফর পানাহিকে কারাগারের বাইরে ভক্তদের আলিঙ্গন করতে ও গাড়ি চালাতে দেখা যায়।
গত জুলাইয়ে পানাহি গ্রেপ্তার হওয়ার আগে মোস্তাফা আল-আহমেদ এবং মুহম্মদ রাসুলফ নামে আরও দুই চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার হয়েছিলেন। তাঁদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতেই কারাগারে গিয়েছিলেন পানাহি। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করার অভিযোগে সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
ইরানের সর্বোচ্চ আদালত গত অক্টোবরে তাঁকে মুক্তির আদেশ দিয়েছিলেন। এর পরও তাঁকে আটকে রাখা হয়েছিল। তখন তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, ইরানি নিরাপত্তা বাহিনী তাঁকে কারাগারে রাখতে বিচার বিভাগকে বাধ্য করছে।
ইরানের নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্ট বা চলচ্চিত্রে পরিবর্তনের যে আন্দোলন, তার অন্যতম অগ্রনায়ক নির্মাতা জাফর পানাহি। কট্টর ইসলামিক সরকারের সমালোচক হিসেবে পরিচিত পানাহিকে এর আগেও দুবার গ্রেপ্তার করা হয়েছিল। সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য লেখার পাশাপাশি তাঁর দেশত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে।
৬২ বছর বয়সী জাফর পানাহি ‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘দিস ইজ নট এ ফিল্ম’, ‘ট্যাক্সি’ এবং গত বছরের ‘নো বিয়ারস’-এর মতো অসংখ্য ছবি নির্মাণ করেছেন। ২০০০ সালে ‘দ্য সার্কেল’ সিনেমার জন্য ‘গোল্ডেন লায়ন’ ও ২০০৩ সালে ‘ক্রিমসন গোল্ড’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সেত্রাঁ রিগা’ বিভাগে পুরস্কার পান তিনি। গত বছর তাঁর চলচ্চিত্র ‘নো বিয়ারস’-এর জন্য ৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন পানাহি।

২০২৩ সালে সিরিজটির দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। আজ নিজের জন্মদিনের দিন মহানগর সিরিজের তৃতীয় সিজনের ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুন।
৩ ঘণ্টা আগে
গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জিতু জোসেফ পরিচালিত দৃশ্যম ৩। বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি ব্যবসা করে অন্যতম সফল মালয়ালম সিনেমার গৌরব অর্জন করে সিনেমাটি।
৮ ঘণ্টা আগে
‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি সিনেমাটি। দুই বছর পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কয়েক দিন আগেই এমনটা জানা গিয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ।
১০ ঘণ্টা আগে
সপ্তাহখানেক ধরে গুঞ্জন উঠে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। অবশেষে বিয়ের খবর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
১২ ঘণ্টা আগে