বলিউডের তারকা অভিনেতা সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি একই ধরনের হুমকি দেওয়া হয়েছে মহারাষ্ট্রের বিধায়ক ও কিছুদিন আগে গুপ্তহত্যার শিকার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। এই হুমকির পরপরই ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গ্রেপ্তার ওই তরুণের নাম গোফরান খান। তাঁকে উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে হেফাজতে নেয় মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গোফরান খানকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও চলছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় জিশান সিদ্দিকীর অফিসে একটি বার্তা পাঠানো হয়। সেখানে সালমান খান ও মহারাষ্ট্রের বিধায়ক জিশানকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। জিশানের সিদ্দিকীর অফিসের এক কর্মচারী এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এবং একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ পরে, হুমকির মূল হোতা হিসেবে মোহাম্মদ তৈয়ব নামে একজনকে শনাক্ত করে এবং তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে, মুম্বাই পুলিশ জামশেদপুরের ২৪ বছর বয়সী সবজি বিক্রেতা শেখ হুসেন শেখ মহসিনকে গ্রেপ্তার করে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে। মহসিন মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে হুমকির বার্তা পাঠিয়েছি ৫ কোটি রুপি মুক্তিপণ দাবি করেন।
সালমান খান এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। বিষ্ণোই গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যরা গত এপ্রিলে দাবাং খানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। একের পর এক হুমকির পর তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক বিধায়ক এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার) শিবিরের নেতা বাবা সিদ্দিকি মুম্বাইয়ে তাঁর ছেলে জিশানের অফিসের কাছে গুলিবিদ্ধ হন। তাঁর হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরে জিশান ও সালমান খানকে নতুন করে এই হুমকি দেওয়া হলো।

বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
১ ঘণ্টা আগে
গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১২ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১২ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
২১ ঘণ্টা আগে