রণবীর-আলিয়ার বিয়ে গত কয়েক দিন ধরে বলিউডের টপ অব দ্য টাউন। ভারতীয় সংবাদমাধ্যমের বিনোদন পাতা ভরপুর বলিউডের হার্থথ্রুব এই কাপলের বিয়ের খবরে। রণবীর- আলিয়ার ভক্তের সংখ্যা বাংলাদেশেও নেহাত কম নয়। ক্যারিয়ারে দুজনেই উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও প্রশংসিত সিনেমা। ভক্তদের মধ্যে তাই এই বিয়ে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল (বুধবার) রণবীরের মা, নীতু কাপুর জানিয়ে দিয়েছেন আজ (১৪ই এপ্রিল) বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া।
কোথায় হচ্ছে রণবীর- আলিয়ার বিয়ে
আজ গণেশ পূজা দিয়ে আলিয়া আর রণবীরের বিয়ের শুভারম্ভ হবে। আজ-ই আলিয়ার হাতে লাগানো হবে রণবীরের নামের মেহেদী। কাপুর পরিবার মেহেদী অনুষ্ঠানের জন্য তারকা মেহেদি শিল্পী বীনা নাগদাকে আনছেন না বলে খবর। পালি হিলের ‘বাস্তু’ আবাসনে আলিয়া আর রণবীরের বিয়ের নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আবাসনের একই বিল্ডিংয়ে রণবীর আর আলিয়ার অ্যাপার্টমেন্ট আছে। তাদের ‘বাস্তু’-কে আলো আর নানা ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাস্তু’-র নতুন সাজের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। আলিয়া-রণবীরের বিয়েতে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। মুম্বাইয়ের নামকরা সুরক্ষা এজেন্সি ‘৯/১১’ -কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ মোতায়েন করা হয়েছে।
কখন হবে বিয়ের অনুষ্ঠান
পাঞ্জাবি রীতি মেনে মহেশ ভাট ও সোনি রাজদানের ছোট মেয়েকে বিয়ে করবেন রণবীর। পরিবার সূত্রে খবর, সকাল ১১টার পর ‘পাগড়ি’ পরার রীতি শুরু হবে। দুপুর ২ থেকে ৩টার মধ্যে সাত পাক ঘোরা শুরু হবে, ওটাই নির্ধারিত মহরত।
বিয়ের অনুষ্ঠানে কেমন সাজবেন রণবীর-আলিয়া
জানা যাচ্ছে, দীপিকা-ক্যাটরিনাদের মতো আলিয়াও নিজের এই বিশেষ দিনে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সাজবেন। অন্যদিকে রণবীরের পরনে থাকবে মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাক।
কারা কারা আমন্ত্রিত বিয়ের অনুষ্ঠানে
রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন মাত্র ২৮ জন অতিথি। মূলত কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই এই বিয়েতে আমন্ত্রিত। অতিথি সংখ্যা সীমিত হলেও আয়োজনে জাঁকজমক থাকছে। সুরাতের এক স্বর্ণ ব্যবসায়ী তাঁদের জন্য সোনায় মোড়া ফুলদানি আজ দুপুরে ‘বাস্তু’ আবাসনে নিয়ে এসেছিলেন।

রণবীর-আলিয়ার বিয়েতে হাজির থাকবেন কাপুর পরিবার থেকে কারিনা, সাইফ আলী খান, কারিশমা, নীতু কাপুর, আদার জৈন, ঋদ্ধিমা কাপুররা। ভাট পরিবারের পক্ষ থেকে মহেশ ভাট, রাহুল ভাট, পূজা ভাটরা অংশ নেবেন অনুষ্ঠানে। অন্যদিকে বলিউডের পক্ষ থেকে করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, সঞ্জয় লীলা বানশালিরা এই বিয়ের অংশ হতে পারেন।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৮ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে