‘কৃষ’ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। হৃতিক রোশনের ভক্তরা তাকিয়ে আছেন, কবে আসবে কৃষের নতুন সিনেমা! নির্মাতা রাকেশ রোশনও অনেক দিন ধরে চাইছেন, এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু ‘কৃষ ফোর’ দেখার জন্য দর্শকদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। কারণ, নতুন এক জটিলতায় পড়েছেন নির্মাতা। সব মিলিয়ে কৃষ ফোরের বাজেট দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি। এই বিপুল অর্থ দিতে রাজি হচ্ছে না কোনো প্রযোজনা প্রতিষ্ঠান।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, এত টাকা লগ্নির ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না কোনো প্রযোজক। কৃষ ফোরের অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন সিদ্ধার্থ আনন্দ। হৃতিকের বন্ধু তিনি। হৃতিক প্রথমে তাঁকে দায়িত্ব দিয়েছিলেন, কোনো স্টুডিওর সঙ্গে চুক্তি করার জন্য। এত দিনেও সেটা সম্ভব হয়নি। জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান মারফিক্স এ সিনেমার সঙ্গে আর থাকছেন না।
সুপারহিরো কৃষকে দর্শক পর্দায় দেখেছেন এক যুগ আগে। এই দীর্ঘ সময়ে সিনেমার প্রযুক্তি অনেকখানি এগিয়েছে। মার্ভেলের সিনেমাগুলো সুপারহিরোর নতুন স্বাদ দিয়েছে দর্শককে। ফলে এই সময়ে সুপারহিরোকেন্দ্রিক কোনো সিনেমা বানাতে গেলে সেটা মানের দিক দিয়ে হলিউডের কাছাকাছি হতে হবে। আর সেটা করতে গেলেই আসে অর্থের প্রশ্ন। সে কারণে বাজেট বেড়েছে কৃষ ফোরের। তবে এত অর্থ ফেরত আসবে কি না, এ বিষয়ে দ্বিধাগ্রস্ত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। তবে হাল ছাড়ছেন না নির্মাতা রাকেশ কিংবা হৃতিক—কেউই। জানা গেছে, ভারতের বড় স্টুডিওগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন তাঁরা। চেষ্টা করছেন দ্রুত একটি চুক্তি করে সিনেমার শুটিং শুরু করার।
কৃষ ফোর এখন অনেকটাই নির্ভর করছে হৃতিকের পরবর্তী সিনেমা ‘ওয়ার টু’র ওপর। কারণ, ওয়ার টু হিট হলে প্রযোজকেরা আরও বেশি আগ্রহী হবেন। তখন কৃষ ফোরের এই বিশাল বাজেট প্রযোজকদের কাছে কোনো ঝুঁকি মনে হবে না।

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২৮ মিনিট আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
১ ঘণ্টা আগে
বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৪ ঘণ্টা আগে