
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা-সংক্রান্ত তথ্যে ভিন্নতা পাওয়া গেছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ভিন্নতা প্রার্থিতা বাতিলে কোনো আইনি বাধা সৃষ্টি করে না।
এনামুল হক এনামের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তাঁর শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ উল্লেখ থাকলেও, নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় ‘এইচএসসি’ দেখানো হয়েছে।
এ বিষয়ে কথা বলতে এনামুল হক এনামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
জানতে চাইলে পটিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব খোরশেদুল আলম বলেন, ‘অনেক সময় এনআইডিতে ভুল তথ্য থেকে যায়। এনাম ভাইয়ের এনআইডিতেও হয়তো এমন কোনো ভুল রয়েছে।’ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজন হলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নাগরিক নিরাপত্তা বাড়াতে ৪৫০টি সোলারভিত্তিক এলইডি সড়কবাতি স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ রোববার সন্ধ্যায় ভাষানটেক বেনারসি পল্লির ২ নম্বর গেট-সংলগ্ন এলাকায় এসব বাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
৬ মিনিট আগে
অপেক্ষমাণ ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন। তিনি আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে অনশন শুরু করেন। জামাল উদ্দিন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন।
১৮ মিনিট আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী বলেছেন, বাংলাদেশের আদালতে এখন ৫০ লাখ মামলার জট। ৫০ হাজার বিচারক নিয়োগ দিয়েও এ জট ছাড়ানো সম্ভব নয়। তাই বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলা কমাতে হবে। এজন্য আইনজীবী ও বিচারকদের ভূমিকা রাখতে হবে।
২১ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে