বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ১৯ দিন হয়েছে বাড়ি ফেরেনি। জেল বন্দি জীবনে কেমন আছেন তা নিয়ে নানা গল্প ঘটনাই প্রকাশ পায় ভারতীয় গণমাধ্যমে। বাবা চাইছেন বাড়ি থেকে ছেলের জন্য খাবার পাঠাতে। তাতেও বাদ সাধে আদালত। বলিউডের রাজপুত্র আরিয়ান খান। তাকে ঘিরে যে মাদক কাণ্ড, সেই ভয় কি পেয়েছিলেন বাবা শাহরুখ?
শাহরুখের বেশ কয়েক বছর আগের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে ‘কফি উইথ করণ’ -এ কাজলের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখ। সন্তানদের কথা জিজ্ঞাসা করা হয়েছে তাঁকে। উত্তরে কিং খান বলেছেন, ‘‘নিজের শরীরের একটি অংশকে যদি আমি শরীরের বাইরে হাঁটাচলা করতে দিই, তার অর্থই হল সন্তান। আমার ছেলেমেয়ের দিকে যদি কোনও গাড়ি এগিয়ে আসে, আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব।’ আর সেখানেই তাঁর ভয়, ‘আমার খ্যাতির জন্য ওদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই ভয় পাই আমি বার বার। তাদের জন্য আমি সব কিছু পিছনে ফেলে রাখতে পারি।’
জনপ্রিয় অনুষ্ঠানের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সকলের প্রার্থনা, আরিয়ান যেন তাড়াতাড়ি জামিন পেয়ে বাড়ি ফেরে। বুধবারও তাঁর জামিনের আবেদন বাতিল করেছে মুম্বাইয়ের নিম্ন আদালত। আপাতত ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই কাটবে শাহরুখপুত্রর। গত ৩ অক্টোবর গ্রেপ্তার হওয়ার পরে বৃহস্পতিবার প্রথম জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেছেন শাহরুখ।
আরও পড়ুন

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
১১ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
২০ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
২০ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
২০ ঘণ্টা আগে