মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দি আরিয়ান খান। আজ ২০ অক্টোবর তাঁর জামিন মামলার শুনানি। শুটিং বন্ধ করে ছেলের মুক্তির জন্য দৌঁড়াচ্ছেন কিং খান শাহরুখ। ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে চেষ্টার কোনও কমতি রাখছেন না এই তারকা অভিনেতা। তবে জানেন কি? কেবল শাহরুখ নয়, আরিয়ানের গ্রেপ্তারির প্রভাব পড়েছে সালমান খানের ছবিতেও। বন্ধ হতে পারে ‘টাইগার থ্রি’ ছবির শুটিংও!
আরিয়ানের গ্রেপ্তারির পর থেকেই বন্ধু শাহরুখের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। পরিবারসহ শাহরুখের বাসভবন মান্নতে গিয়েছেন ভাইজান। একাধিকবার ফোনেও কথা বলেছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। অনেকেই বলছেন, আরিয়ানের ছাড়া পাওয়ার উপর নাকি নির্ভর করছে ভাইজানের ‘টাইগার থ্রি’ এর ভাগ্য!
আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে ‘পাঠান’ এবং অ্যাটলির একটি ছবির শুটিং বন্ধ করেছেন শাহরুখ। এমনকী দীপিকা পাডুকোনের সঙ্গে স্পেনে গিয়ে তাঁর একটি গানের শুটিংয়ের কথা থাকলেও, তা সম্ভব হয়নি। কেবল তাই নয়, আরিয়ানের গ্রেপ্তারিতে প্রভাব পড়েছে সালমান খান এবং ক্য়াটরিনা কাইফ এর ছবি টাইগার থ্রি’-তেও। কারণ এই ছবিতে ক্যামিও করার কথা শাহরুখ খানের। উল্টো দিকে পাঠানেও অতিথি চরিত্র করার কথা সালমান খানের। ফলে আরিয়ান খান মুক্তি না পেলে দুই খানই পরস্পরের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে পারছেন না। ফলে মাঝপথে বন্ধ হয়ে পড়ে রয়েছে ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ ছবির শুটিং।
আরও পড়ুন

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৫ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৬ ঘণ্টা আগে