বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাহরুখের বাসভবন মান্নতে ঢোকার চেষ্টা করেন এনসিবির কর্মকর্তারা। এ সময় শাহরুখের বাসভবনের গেটের প্রহরীরা তাঁদের আটকে দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এনসিবির কর্মকর্তারা গেটের বাইরে অপেক্ষা করছেন।
অন্যদিকে আজ অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে এনসিবির কর্মকর্তারা অভিযান চালান। মাদককাণ্ডে অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যার বান্দ্রার বাড়িতে এনসিবির তল্লাশি হয়। এরপর বৃহস্পতিবার তাঁকে এনসিবির দপ্তরে আনা হয়।
আজ শাহরুখ খান ছেলের সঙ্গে দেখা করেছেন। সকালে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে বলিউড সুপারস্টার শাহরুখ খান আর্থার রোড জেলে গিয়েছিলেন। জানা গেছে, ১৫ থেকে ২০ মিনিটের মতো তিনি জেলের মধ্যে ছিলেন। কিং খানের পরনে ছিল ধূসর রঙা টিশার্ট, চোখে রোদচশমা, মুখে কালো মাস্ক। এর আগে শাহরুখ আর গৌরীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন আরিয়ান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) শাহরুখপুত্রের বিরুদ্ধে মাদক সেবন আর আন্তর্জাতিক মাদক সরবরাহকারীদের সঙ্গে সংযোগ থাকার অভিযোগ এনেছে। আরিয়ানের আইনজীবীরা আজ উচ্চ আদালতের কাছে তাঁর জামিনের আবেদন করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
১১ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
২০ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
২০ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
২০ ঘণ্টা আগে