নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি মান্নতে প্রবেশ করে। তখন ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিয়েছিলে, ছেলে আরিয়ানের মাদক মামলার কারণে শাহরুখের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনসিবি। তবে মান্নত থেকে বেরিয়ে এনসিবি কর্মকর্তারা জানিয়েছে তল্লাশি নয়, তারা তদন্তের প্রয়োজনে গিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এনসিবির এক কর্মকর্তা বলেন, ‘আমাদের তদন্ত চলছে। তার যখন এনসিবি কারো বাড়িতে যায়, তার মানে এ নয় তিনি কোন অপরাধের সঙ্গে যুক্ত কিংবা তার বাড়িতে তল্লাশি করা হচ্ছে। সেখানে কিছু নিয়মিত কার্যক্রম অনুসরণ করা হয়েছে। পেপারওয়ার্ক করতে গিয়েছিলাম।’
শাহরুখ খানের বাড়িতে যখন এনসিবির কর্মকর্তারা ছিলেন তখন অন্য একটি দল বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের বাড়িতে গিয়েছিল। সেটি তারা বলেছে, মূলত অভিনেত্রীকে গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিতে গিয়েছিলেন তারা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯ টার দিকে শাহরুখ খান মুম্বাইয়ের আর্থার রোডের জেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন। জেলে যে দিন ছেলের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ, সে দিনই তাঁর বাংলো ‘মান্নত’-এ এনসিবি-র গোয়েন্দা দলের হাজির হওয়া কি কেবলই কাকতালীয়, প্রশ্ন উঠছে।
এর আগে সকালেই বড় ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছন শাহরুখ। জেলের ভিতরে ১৫ মিনিট সময় কাটিয়ে আবার বাইরে বেরিয়ে আসেন তিনি। ঢোকা বা বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি শাহরুখ খান। সেখানে তার সঙ্গে আইনজীবীদের একটি দল ছিল।
আরও পড়ুন

প্রতি ঈদের মতো এই কোরবানির ঈদেও প্রকাশ পাচ্ছে নতুন গান। এই তালিকায় পুরোনো শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাচ্ছে গানগুলো। ঈদ উপলক্ষে প্রকাশিত এসব গানের খবর নিয়ে এই প্রতিবেদন।
৬ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম চালু হওয়ার পর থেকে প্রতি ঈদে দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে নানা আয়োজন। তবে এবার খরা লেগেছে সেই আয়োজনে। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নিজস্ব কনটেন্ট নেই বললেই চলে। সব প্ল্যাটফর্ম মিলিয়ে মাত্র দুটি ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে, আছে একটি বিদেশি মাইক্রোড্রামা এবং গত ঈদে দেশের হলে মুক্তি পাওয়া...
৮ ঘণ্টা আগে
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর মুক্তির পর থেকে আলোচনা চলছিল এর সিকুয়েল নিয়ে। অবশেষে সিকুয়েলের ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান। প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, তার পর থেকে কিং অব পপের জীবনের বাকি অধ্যায় এবং অজানা গল্প উঠে আসবে সিকুয়েলে। ২১ মে লায়ন্সগেটের এক বৈঠকে মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান...
৮ ঘণ্টা আগে
অবিনাশের প্রথম ফিচার ফিল্ম ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ ৭৯তম কান উৎসবে স্থান পেয়েছে এবং ইতিহাস সৃষ্টি করেছে। নেপালের প্রথম ফিচার ফিল্ম হিসেবে সিনেমাটি এই বিভাগের দ্বিতীয় শীর্ষ সম্মাননা জুরি প্রাইজ জিতেছে। এর আগে ২০২২ সালে অবিনাশের শর্ট ফিল্ম ‘লোরি’ কানে বিশেষ সম্মাননা পেয়েছিল।
২১ ঘণ্টা আগে