
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা। নাটকের নাম ‘বউ প্যারা দেয়’। রচনা ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ। সম্প্রতি গাজীপুরের পুবাইলে শুটিং সম্পন্ন হয়েছে এই নাটকের। কমেডি ঘরানার নাটকটি তৈরি হয়েছে আগামী ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের জন্য।
নাটকের গল্প সম্পর্কে নির্মাতা সাইফ আহমেদ বলেন, ‘এক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। সংসারজীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। হাস্যরসের মধ্য দিয়ে সেসব ঘটনা তুলে ধরেছি এতে। যে কথাটা বলতে চেয়েছি; মানুষের জীবনটা সুখে-দুঃখে গড়া, সেই জীবনে সুখী হতে হলে প্রয়োজন পারস্পরিক আস্থা আর ভালোবাসা।’
বউ প্যারা দেয় নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের অম্ল-মধুর নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে নাটকটি। হাস্যরসে ভরা নাটকটিতে সুন্দর একটা বার্তা পাবেন দর্শক।’
সহশিল্পী হিসেবে নীলাকে নিয়ে মোশাররফ বলেন, ‘নীলার সঙ্গে আমি আগেও কাজ করেছি। মন দিয়ে, অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে নীলা। অভিনয়ে মনোযোগী থাকলে ভবিষ্যতে আরও ভালো করবে সে। তার মাঝে সেই সম্ভাবনা দেখেছি।’
নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ করিম ভাই বড় মাপের অভিনেতা। এত উঁচু মাপের অভিনেতা হয়েও শুটিংয়ে সেটে খুব সাধারণ থাকেন। প্রতিটি দৃশ্যে তাঁর স্বভাবসুলভ অভিনয় মুগ্ধ করে আমাকে। আমাদের দুজনের অভিনীত বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তাও পেয়েছে। সহশিল্পী হিসেবে তিনি আমাকে সব সময়ই সহযোগিতা করেছেন। কীভাবে কী করলে অভিনয়টা আরও ভালো করা যায়, চরিত্রটাকে আরও নিজের করে ধারণ করা যায়, এসব বিষয়ে তাঁর পরামর্শগুলো আমাকে সমৃদ্ধ করেছে। অভিনয়শিল্পী হিসেবে আমাদের পারস্পরিক বোঝাপড়াটা এখন বেশ ভালো। এই নাটক তাই আগের চেয়েও ভালো হয়েছে। আশা করছি প্রচার হলে সবার ভালো লাগবে।’
বউ প্যারা দেয় নাটকে আরও অভিনয় করেছেন জয়রাজ, সান্ত্বনা, সাজ্জাদ সাজু প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
৪ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১ দিন আগে