জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান। মাদক মামলায় আরিয়ান খানের গ্রেপ্তারের পর এই প্রথম ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন এই অভিনেতা। আরিয়ানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সম্ভবত আড়ালে রাখতে চেয়েছিলেন শাহরুখ। আর্থার রোড জেলে তিনি পৌঁছান একটি ছোট কালো কাচের আড়াল দেওয়া গাড়িতে।
জিন্স, টি-শার্ট পরেই আর্থার রোড জেলে পৌঁছান বলিউড বাদশা। চোখে ছিল রোদচশমা। বাইরে থেকে মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই। ফটোসাংবাদিকদের দিকে একবারও না তাকিয়ে সোজা আর্থার রোড জেলের ভেতরে যান শাহরুখ খান।
২ অক্টোবর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই আরিয়ান খানকে আটক করা হয়। ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে আদালতে একাধিকবার জামিনের আবেদন করেছেন আরিয়ানের আইনজীবী। কিন্তু তা মেলেনি।
বুধবার আদালতে আরিয়ানের জামিন নামঞ্জুর হওয়ার পরই বম্বে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী। আজ বৃহস্পতিবারও হাইকোর্টে আরিয়ানের জামিনের মামলার শুনানি হবে। এদিন শাহরুখপুত্রের জামিন পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে খবর।
আরও পড়ুন

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৫ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৬ ঘণ্টা আগে