২০১৯ সালে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। প্রথম সংসারের মেয়ে আইরাকে নিয়ে সৃজিতের সঙ্গে দাম্পত্য জীবন সুখে পার করছিলেন মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল তাঁদের সরব উপস্থিতি। কয়েক মাস আগে মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরতেও গিয়েছিলেন তাঁরা।
তবে গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্য়মে পাল্টাপাল্টি ‘রহস্যময় পোস্টকে’ ঘিরে মিথিলা-সৃজিতের বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছে নেট দুনিয়ায়। সৃজিত নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সবকিছু একই রয়েছে, সৈকতে শুধু একটা গাছ দাঁড়িয়ে রয়েছে...একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’
যদিও এটি জন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন। কিন্তু কেন এই গানটিই হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন পরিচালক সৃজিত মুখার্জি? তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
অন্যদিকে সৃজিতের পোস্টের পর প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী মিথিলা। সেখানে ক্যাপশনে মিথিলা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কত দূর তুমি যেতে পার?’
একই সময়ে এ দুই পোস্টকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, আবারও কি বিচ্ছেদের পথে মিথিলা!
গত কয়েক মাসে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর। সবশেষ টালিউডের এক পরিচালকের সঙ্গে প্রেম বলে খবর রটে। তবে সেই পরিচালকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই গুঞ্জন মিথ্যা।
দেশের জনপ্রিয় তারকা তাহসানের সঙ্গে ২০০৬ সালে বিয়ে হয় মিথিলার। তবে ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় দুজনের।
বিনোদনের খবর আরও পড়ুন:

সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা।
৩ ঘণ্টা আগে
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানের তৃতীয় আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসা
৩ ঘণ্টা আগে
সম্পর্কের এক ভিন্নধর্মী গল্প নিয়ে তৈরি হলো নাটক ‘ভাবি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নামভূমিকায় অভিনয় করেছেন শারমীন জোহা শশী। তাঁর চরিত্রের নাম পারুল। পারুলের দেবরের ভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর। তাঁর চরিত্রের নাম ইমরান। নাটকটি তৈরি হয়েছে কোরবানির ঈদ উপলক্ষে। প্রকাশ করা হবে ইউটিউবে।
৩ ঘণ্টা আগে