
নিজের ও সহযোগীদের লাগেজে থাকা দামী ঘড়ির জন্য শুল্ক কর্মকর্তারা মুম্বাই বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রেখেছিলেন বলিউড কিং শাহরুখ খানকে। বিলাসবহুল সেসব ঘড়ির জন্য ৬ লাখ ৩৮ হাজার রুপি শুল্ক দিয়েই তবে ছাড়া পেয়েছেন তাঁরা।
শারজা আন্তর্জাতিক বই মেলায় অংশ নিয়ে দেশে ফেরার পথে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শাহরুখ ও তাঁর দল শারজা বিমানবন্দর থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে মুম্বাই বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে নামেন। টার্মিনাল ছাড়ার সময় তাঁদের লাগেজে বিলাশবহুল ঘড়িগুলো পাওয়া যায়।
সূত্রের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, শুল্ক কর্মকর্তারা আনুষ্ঠানিকতা শেষে শাহরুখ ও তার ম্যানেজারকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হলেও দেহরক্ষীসহ তাঁর সফরসঙ্গীদের রাতভর আটকে রেখে জিজ্ঞাসাবাদের পরই ছাড়া হয়।
শুল্ক কর্মকর্তারা বলছেন, এই চলচ্চিত্র তারকা ও সহযোগীদের ব্যাগেজে প্রায় ১৮ লাখ রুপি মূল্যের ছয়টি ঘড়ির প্যাকেট পাওয়া গিয়েছিল।
বিশ্ব চলচ্চিত্র ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য দুবাইয়ে ৪১তম শারজা আন্তর্জাতিক বইমেলায় শাহরুখকে ‘গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ অ্যাওয়ার্ডস’ পুরস্কার দেওয়া হয়।
সেখান থেকেই ব্যক্তিগত বিমানে গোটা টিম নিয়ে ফেরার পথে আটকা পড়েন শাহরুখ। তবে শুল্ক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতার পাশাপাশি নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন তিনি।
ছাড়া পাওয়ার পর কালবিলম্ব না করে বিমানবন্দর থেকে বেরিয়ে এই সুপারস্টার সোজা নিজের গাড়িতে উঠে চলে যান বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।
বহুদিন পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র' সিনেমায় তাকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে আগামী বছর তিনি তিনটি সিনেমা নিয়ে ফিরছেন।
‘পাঠান’, ‘ডানকি’, ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে তার ভক্তরা।

সিসেমি স্ট্রিটের লাল রঙের পুতুল এলমোর ‘আসসালামু আলাইকুম’ বলা নিয়ে যখন ইন্টারনেটে বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই হলিউডের প্রখ্যাত অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এক সাক্ষাৎকারে মুসলিম ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ শব্দ ‘ইনশা আল্লাহ’ ব্যবহার করে সবাইকে চমকে দিলেন!
১৭ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনেও শূন্য হাতে ফিরলেন শোবিজ তারকারা। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ৩৬ জনের তালিকায় নেই কোনো তারকার নাম।
১ দিন আগে
সুপারহিরো সিনেমার জগতে নতুন চমক। আলোচিত সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সেই দাপুটে টাইউইন ল্যানিস্টারকে এবার দেখা যাবে গথাম সিটিতে। তৈরি হচ্ছে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার সিকুয়েল। রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই।
১ দিন আগে
নমিতা থাপার মূলত ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। এমকিওর ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। তবে দর্শকদের কাছে নমিতা বেশি পরিচিত শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক হিসেবে। সনি টিভিতে প্রচারিত এই রিয়েলিটি শোর পাঁচটি সিজনেই পাওয়া গেছে তাঁকে।
১ দিন আগে