
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
চলতি বছরের শেষে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন সিনেমা ‘ডুমসডে’। সিনেমাটি নিয়ে এখন থেকেই উত্তেজনা সৃষ্টি করতে গত মাসে অ্যাভেঞ্জার্স এন্ডগেম আবারও প্রেক্ষাগৃহে আনে ডিজনি ও মার্ভেল স্টুডিও। রি-রিলিজ থেকে সিনেমাটি ইতিমধ্যে বিশ্বজুড়ে ১২৬ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।
এই আয়ের ওপর ভর করে এন্ডগেমের মোট আয় দাঁড়িয়েছে ২ দশমিক ৯২৫ বিলিয়ন ডলার। অন্যদিকে ২০০৯ সালে মুক্তি পাওয়া অ্যাভাটারের মোট সংগ্রহ ২ দশমিক ৯২৩ বিলিয়ন ডলার। ফলে সামান্য ব্যবধানে অ্যাভাটারকে টপকে শীর্ষস্থান দখল করেছে এন্ডগেম।
২০০৯ সালে মুক্তির পর টানা এক দশক বক্স অফিসে শীর্ষস্থানে ছিল অ্যাভাটার। ২০১৯ সালে মুক্তির পর সিনেমাটিকে টপকে প্রথমবারের মতো এক নম্বরে উঠেছিল এন্ডগেম। তবে ২০২১ সালে পুনর্মুক্তির পর শীর্ষস্থান আবার ফিরে পেয়েছিল অ্যাভাটার। এবার পাঁচ বছর পর রি-রিলিজের মাধ্যমে পুরোনো রেকর্ড পুনরুদ্ধার করল অ্যাভেঞ্জার্স: এন্ডগেম।
বক্স অফিসের শীর্ষের লড়াইয়ে ফলাফল যা-ই হোক না কেন, শেষ হাসি কিন্তু হাসছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি। ২০১৯ সালে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স অধিগ্রহণের ফলে ‘অ্যাভাটার’ ও ‘অ্যাভেঞ্জার্স’—উভয় স্বত্বই চলে যায় ডিজনির অধীনে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের শীর্ষ ১০ সিনেমার ৭টিই এখন প্রতিষ্ঠানটির দখলে।
অ্যান্থনি রুশো ও জো রুশো পরিচালিত অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফালো, ক্রিস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন প্রমুখ। এ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
১. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২.৯২৫ বিলিয়ন ডলার)
২. অ্যাভাটার (২.৯২৩ বিলিয়ন ডলার)
৩. স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে (২.৫০৫ বিলিয়ন ডলার)
৪. অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার (২.৩৩৪ বিলিয়ন ডলার
৫. টাইটানিক (২.২৫৭ বিলিয়ন ডলার)

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
৩ ঘণ্টা আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
১ দিন আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
১ দিন আগে