
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে লুবাবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত।
ফেসবুক পোস্টে একটি অস্পষ্ট ছবি প্রকাশ করে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ লুবাবার এই আধ্যাত্মিক ও ইঙ্গিতপূর্ণ পোস্টটি দেখার পর নেটিজেনরা ধরে নিচ্ছেন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে ছবিতে বর বা কনে—কারো চেহারাই স্পষ্ট নয়।
বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও লুবাবার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। পাত্রের পরিচয় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করছেন পাত্র একজন প্রবাসী আলেম, তবে এসব তথ্যের কোনো নির্ভরযোগ্য ভিত্তি এখন পর্যন্ত পাওয়া যায়নি।
প্রয়াত খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই মিডিয়ায় পরিচিতি পান সিমরিন লুবাবা। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি নিয়মিত অভিনয় ও মডেলিং করেছেন। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন তিনি।
তখন লুবাবা জানিয়েছিলেন, তিনি আর প্রকাশ্যে আসবেন না এবং ধর্মীয় জীবনধারার দিকেই মনোনিবেশ করতে চান। তাঁর মা-ও তখন জানিয়েছিলেন, লুবাবা নিজের জীবনযাপনে পরিবর্তন আনতে চাচ্ছেন এবং ইসলামের পথে চলতে আগ্রহী।
লুবাবার এই পরিবর্তন এবং বিয়ের ইঙ্গিতবাহী পোস্ট নিয়ে ভক্ত ও অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাঁকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন, আবার অনেকে বিষয়টিকে কেবল ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন।

লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি...
৫ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের অপরাধের আদ্যোপান্ত এবার উঠে আসছে টিভি পর্দায়। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এপস্টেইনের অন্ধকার জগতের গল্প নিয়ে একটি হাই-প্রোফাইল লিমিটেড সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সনি পিকচার্স টেলিভিশন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অস্কার ও এমি...
৬ ঘণ্টা আগে
দেনা পাওনা ধারাবাহিকে প্রথমবার জুটি হন অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ধারাবাহিকটির খাইরুল ও নিপা চরিত্রে তাঁদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। এবার এই জুটিকে নিয়ে তৈরি হয়েছে ‘চেনা অচেনা’ নামের মিনি সিরিজ।
১৯ ঘণ্টা আগে
বিরল স্নায়বিক ব্যাধির কারণে ২০২৪ সালে স্বাভাবিক শ্রবণশক্তি হারিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। এত দিনে সেই সমস্যার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তাই নতুন কোনো গানও গাইতে পারছেন না তিনি।
১ দিন আগে