
কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের অপরাধের আদ্যোপান্ত এবার উঠে আসছে টিভি পর্দায়। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এপস্টেইনের অন্ধকার জগতের গল্প নিয়ে একটি হাই-প্রোফাইল লিমিটেড সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সনি পিকচার্স টেলিভিশন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অস্কার ও এমি পুরস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী লরা ডার্ন।
জুলি কে ব্রাউনের সাড়া জাগানো বই ‘পারভারশন অব জাস্টিস: দ্য জেফরি এপস্টেইন স্টোরি’ অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি। ধারাবাহিক রিপোর্টের মাধ্যমে জেফরি এপস্টেইনের যৌন কেলেঙ্কারি উন্মোচন করেছিলেন ব্রাউন। তাঁর সাহসী সাংবাদিকতা ২০১৯ সালে এপস্টেইনকে গ্রেপ্তারে সাহায্য করেছিল। মিয়ামি হেরাল্ডের এই সাংবাদিক কীভাবে বছরের পর বছর তদন্ত চালিয়ে এপস্টেইনের আন্তর্জাতিক যৌন পাচার চক্র এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর গোপন আঁতাত ফাঁস করেছিলেন, তা-ই হবে এই সিরিজের মূল বিষয়। এই নির্ভীক সাংবাদিক জুলি কে ব্রাউনের চরিত্রটিই পর্দায় রূপায়ণ করবেন লরা ডার্ন।
এপস্টেইনকে নিয়ে এর আগেও একাধিক তথ্যচিত্র নির্মিত হয়েছে, তবে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো টিভি সিরিজ। চিত্রনাট্যকার হিসেবে থাকছেন শ্যারন হফম্যান এবং আইলিন মায়ার্স, যাঁরা ইতিপূর্বে ‘হাউস অব কার্ডস’ ও ‘মাস্টার্স অব সেক্স’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন।
সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে অস্কারজয়ী নির্মাতা অ্যাডাম ম্যাককের প্রযোজনা সংস্থা হাইপার অবজেক্ট ইন্ডাস্ট্রিজ। অ্যাডাম ম্যাককে ও কেভিন মেসিক এই প্রজেক্টের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি লরা ডার্নও তাঁর প্রযোজনা সংস্থা জেভিড প্রোডাকশনসের মাধ্যমে এ সিরিজের নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকছেন।
অফিশিয়াল বিবৃতিতে সিরিজটি সম্পর্কে জানানো হয়েছে, জেফরি এপস্টেইনের বিরুদ্ধে কয়েক দশক ধরে চলা অপরাধ এবং সিস্টেমের ব্যর্থতা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এই সিরিজে দেখানো হবে কীভাবে ক্ষমতাধর ব্যক্তিদের বাধা সত্ত্বেও জুলি ব্রাউন ভুক্তভোগী নারীদের সঙ্গে কথা বলে তাঁদের ন্যায়বিচার পাওয়ার পথ প্রশস্ত করেছিলেন। সনি পিকচার্সের এই প্রজেক্ট শুধু একটি অপরাধের গল্প নয়, বরং সাংবাদিকতার শক্তি এবং সত্যের জয়ের এক বিশেষ দলিলে পরিণত হতে যাচ্ছে।
জানা গেছে, সিরিজটির কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে, চলছে চিত্রনাট্য তৈরির কাজ। মুক্তি পেতে পারে এ বছরের শেষের দিকে বা ২০২৭ সালের শুরুতে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রিটিশ পপ তারকা এড শিরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এ সময় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলেন তিনি। তুলে ধরেন ফিলিস্তিনের দুর্দশার চিত্র।
৪৩ মিনিট আগে
শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
২ ঘণ্টা আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত...
৫ ঘণ্টা আগে