
বিয়ের প্রলোভন দিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে চাকরি হারিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শরিফুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের আগে ও পরে তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে ছিলেন। ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিভাগীয় কমিশনের তিন সদস্যদের তদন্ত কমিটির তদন্তে প্রমাণিত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তদন্ত কমিটির কাছে উপস্থাপিত হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা যায়, অভিযোগকারীর গর্ভধারণের বিষয়টি শরিফুল ইসলাম জানতেন। গর্ভপাতের জন্য চাপ প্রয়োগের অভিযোগও পাওয়া গেছে। এ ছাড়া একটি রিসোর্টের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, শরিফুল ওই নারীকে নিয়ে গোপনে কক্ষে সময় কাটাতেন। এসব কর্মকাণ্ডকে নৈতিক স্খলন হিসেবে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিবাহিত হওয়ার পরও শরিফুলের এমন নৈতিক স্খলন হয়েছে। অভিযোগ দায়েরের পর সেটি তুলে নিতে চাপ দেন তিনি। পরিবারের কাছে সম্পর্ক গোপন রেখে অন্যত্র বিয়ে করার বিষয়টি প্রতারণা হিসেবে বিবেচিত হওয়ায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা হয়। অভিযুক্তের লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানির জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, জানতে চেয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দেওয়ার সরকারি কর্ম কমিশনের সম্মতি নিয়ে শরিফুলকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’–এর হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার দেখানোকে কেন্দ্র
১০ ঘণ্টা আগে
বিএনপির এক নেতাকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করা হয়েছে...
১১ ঘণ্টা আগে
‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাঁর প্রত্যর্পণের জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছি, বারবার পাঠিয়েছি। সরকার এখনো চায়, আইনানুগ প্রক্রিয়ায়, দুই দেশের মধ্যকার বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার তাঁকে ফেরত পাঠাবে। আমরা চাই, তিনি বিচারের মুখোমুখি হোন...
১২ ঘণ্টা আগে
যেহেতু আমরা একটা নির্বাচিত সরকার এবং আমাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নাই, জনগণের সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এটা বিনিয়োগকারীদের জন্য একটা বড় আস্থার জায়গা। বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে তারা বিডিংয়ে আসবে। অতীতে অনেক রোড শো হয়েছে কিন্তু বিনিয়োগ আসেনি...
১২ ঘণ্টা আগে