Ajker Patrika

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

আজকের পত্রিকা ডেস্ক­
আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ছবি: এক্স

উত্তর প্রদেশের পবিত্র শহর অযোধ্যায় নতুন করে বড় অঙ্কের বিনিয়োগ করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। আবাসন নির্মাতা প্রতিষ্ঠান হাউস অব অভিনন্দন লোধার কাছ থেকে ৩৫ কোটি রুপি মূল্যে ২ দশমিক ৬৭ একর জমি কিনেছেন তিনি।

গত শুক্রবার অমিতাভ বচ্চনের মালিকানাধীন এবি কর্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজেশ যাদব এই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেন।

এনডিটিভির প্রতিবেদনে থেকে জানা গেছে, অযোধ্যায় এটি অমিতাভের চতুর্থ এবং হাউস অব অভিনন্দন লোধার মাধ্যমে তৃতীয় বিনিয়োগ। নতুন কেনা এই জমিটি লোধা গ্রুপের ৭৫ একরের বিলাসবহুল প্রকল্প ‘দ্য সরযু’র পাশেই অবস্থিত। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও একই প্রকল্পে জমি কিনেছিলেন বিগ বি। এ ছাড়া প্রতিষ্ঠানটির আলিবাগের ‘সল ডি আলিবাগ’ প্রকল্পেও ১০ হাজার বর্গফুটের একটি প্লট রয়েছে তাঁর।

বচ্চন পরিবার ওশিয়াওয়ারা ও মাগাথানের (বোরিভালি ইস্ট) বাণিজ্যিক এলাকার আবাসন খাতে ২০২৪ সালে ১০০ কোটি রুপিরও বেশি বিনিয়োগ করেছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে আবাসন খাতে তাঁদের মোট বিনিয়োগের পরিমাণ ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত