
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান।
গল্পের নায়ক-নায়িকা ফারহান ও আমিরার মানসিক দ্বন্দ্বের পাশাপাশি পরিবার ও সমাজের চাপ মিলিয়ে এগিয়ে চলে গল্প। গত রোববার রাতে প্রকাশ পেল ট্রেলার। তাতে দেখা গেল, বিয়ের পর একসঙ্গে থাকলেও সুখে নেই ইয়াশ ও পারশা অভিনীত চরিত্র দুটি। বিচ্ছেদ চায় তারা। বাধা হয়ে দাঁড়ায় দুজনের পরিবার। দুজনের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনতে মিশনে নামে তারা।
পরিচালক রেজাউর রহমান বলেন, ‘এই গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরেই। ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ—সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটা আভাস দিতে চেয়েছি। ইয়াশ আর পারসা দুজনেই দারুণ অভিনয় করেছেন।’
অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই মনে হয়েছিল এটি খুব পরিচিত গল্প—যা আমাদের চারপাশেই ঘটে। সে জন্যই এতে যুক্ত হই। রেজাউর সব সময় ভালো কনটেন্ট বানান। আশা করছি এটাও ব্যতিক্রম হবে না।’
অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং আর নতুন। যদিও এটি রোমান্টিক কমেডি, কিন্তু এর মধ্যে সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ইয়াশের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।’
একসাথে আলাদার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, তুষার খান, দীপা খন্দকার প্রমুখ। ঈদ উপলক্ষে ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
৫ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১৫ ঘণ্টা আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১৫ ঘণ্টা আগে
রোজার ঈদে মুক্তি উপলক্ষে দীর্ঘদিন ধরেই টানা কাজ করে যাচ্ছে ‘দম’ সিনেমার টিম। ইতিমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। অফিশিয়াল পোস্টারের পর গতকাল প্রকাশ পেল সিনেমার টিজার। প্রযোজক শাহরিয়ার শাকিল জানালেন, পোস্ট প্রোডাকশন শেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে