অমিতাভ বচ্চন

৮৩ বছর বয়সেও টানা ২৪ ঘণ্টা শুটিং করেছেন, জানালেন অমিতাভ বচ্চন
জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) ১৮তম সিজনের কাজ সময়মতো শেষ করতে টানা ২৪ ঘণ্টা শুটিং করেছেন ৮৩ বছর বয়সী বলিউড তারকা অমিতাভ বচ্চন। এই বয়সে এসে তাঁর এমন পেশাদারি একদিকে যেমন নজর কেড়েছে, অন্যদিকে নির্ধারিত সময়সীমার (ডেডলাইন) চাপে কাজ করতে গিয়ে কাজের দীর্ঘ সময় ও অতিরিক্ত শারীরিক-ম

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি
উত্তর প্রদেশের পবিত্র শহর অযোধ্যায় নতুন করে বড় অঙ্কের বিনিয়োগ করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। আবাসন নির্মাতা প্রতিষ্ঠান হাউস অব অভিনন্দন লোধার কাছ থেকে ৩৫ কোটি রুপি মূল্যে ২ দশমিক ৬৭ একর জমি কিনেছেন তিনি।

বন্যায় দিশেহারা কৃষকের জীবন বদলে দিল জনপ্রিয় টিভি শো
বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন মহারাষ্ট্রের এক কৃষক। ঠিক এমন সময়ে একটি জনপ্রিয় টিভি শো বদলে দিয়েছে ওই কৃষকের জীবন। ছত্রপতি সম্ভাজিনগর জেলার পৈঠান শহরের কৃষক কৈলাস কুন্টেওয়ার অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বানেগা ক্রোড়পতিতে’ ১৪টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতেছেন ৫০ লাখ রুপি।

আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার তদন্ত চাইলেন অমিতাভ বচ্চন
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে গত বৃহস্পতিবার ঘটে যাওয়া ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। দুর্ঘটনার পর নিজের প্রতিক্রিয়ায় শুধু আতঙ্কের নয়, গভীর প্রশ্নও তুলেছেন এই মহাতারকা।












