বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদের খবর। ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সম্প্রতি এ আর রহমান এবং তার স্ত্রী সাইরা বানু বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
২৯ বছরের মোহিনী দে, ভারতের একজন প্রতিভাবান বেজিস্ট। এ ছাড়া তিনি জেসন রিচার্ডসন, জাকির হুসেন, উইলো স্মিথ, শিবামনি, জর্ডান রুডেস এবং স্টিভ ভাই–এর মতো বিখ্যাত শিল্পীর সঙ্গেও কাজ করেছেন। এ আর রহমানের সঙ্গে ‘গানবাংলা উইন্ড অব চেঞ্জ’ এবং ‘কোক স্টুডিও’ ছাড়াও দেশে–বিদেশে প্রায় ৪০টি শো–তে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্যালবাম প্রকাশ করেছেন।
মোহিনী ইনস্টাগ্রামে পোস্ট করেন, ‘আমার প্রিয় বন্ধু, পরিবার এবং অনুরাগীরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মার্ক এবং আমি পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখনো ভালো বন্ধু, কিন্তু আমাদের জীবনের চাহিদাগুলো ভিন্ন হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। আমরা একসঙ্গে বিভিন্ন প্রকল্পে কাজ চালিয়ে যাব, যেমন “মামোগি” এবং “মোহিনী দে গ্রুপ”। আমাদের কাজের সম্পর্ক আগের মতোই থাকবে।’
মোহিনী ভক্তদের কাছে অনুরোধ করে বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন এবং নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন।’
এই খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন রেডিট ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘রহমান এবং তাঁর টিম হয়তো ডিভোর্স ল’ইয়ারের সঙ্গে পুরো রাত কাটিয়েছেন!’
মোহিনী পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও কটাক্ষে ভরিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘এবার রহমান আর মোহিনী একসঙ্গে নতুন বিয়ের ঘোষণা করলেও আমি অবাক হব না!’

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
৭ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
৮ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
৮ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
৮ ঘণ্টা আগে