
অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর (আল্লারাখা) রহমানের ৩০ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।
১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাদের।
আইনজীবীর ওই বিবৃতিতে বলা হয়েছে—প্রখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান ও সায়রা বানু উভয়ের সম্মতি ও নির্দেশে তাঁদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করা হচ্ছে।
এতে বলা হয়েছে—বিয়ের বহু বছর পর সায়রা ও তাঁর স্বামী এ আর রহমান একে অপরের থেকে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দাম্পত্য জীবনে অনেক বড় মানসিক চাপের পর তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা।
এ দম্পতির উভয়েই জোর দিয়ে উল্লেখ করেছেন, সম্পর্কে ‘তীব্র যন্ত্রণা’ ও ‘আঘাত’ থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে অনুরোধ করে ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা আরও বেশি কঠিন সময় পাড় করছেন। সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য না করতে ভক্তদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন তাঁরা।
এ আর রহমানের একমাত্র ছেলে আমিন ইনস্টাগ্রামে এক পোস্টে তাদের ‘পারিবারিক গোপনীয়তা’ রক্ষায় সবার জন্য অনুরোধ করেছেন।

গত সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা জানান টিভি পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। জানান, তিনি আর সিঙ্গেল নন। এক দিনের ব্যবধানে টিভি পর্দার আরেক অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
আজ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে অনুষ্ঠানে গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক। উপস্থাপনা করবেন সংগীতশিল্পী লুইপা, প্রযোজনায় ইফতেখার মুনিম।
৬ ঘণ্টা আগে
তুরস্কে নির্মিত সিনেমা ও সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও তুর্কি সিরিজের রয়েছে বিশাল দর্শক। এবার বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।
৬ ঘণ্টা আগে
‘৪৭ রোনিন’খ্যাত হলিউড পরিচালক কার্ল রিনশকে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। গত ২৯ জুন নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক জেড এস র্যাকফ এই রায় দেন। কার্ল রিনশের বিরুদ্ধে অভিযোগ, ‘হোয়াইট হর্স’ বা ‘কনকোয়েস্ট’ নামের একটি সায়েন্স ফিকশন সিরিজ নির্মাণের জন্য নেটফ্লিক্সের কাছ থেকে
৬ ঘণ্টা আগে